Monday, April 6, 2026

মন্দির উদ্বোধনের আগে রামের নামে বিশেষ ডাক টিকিট প্রকাশ মোদির

Date:

Share post:

রাম মন্দিরের স্মারক হিসেবে মন্দির উদ্বোধনের আগে বিশেষ ডাক টিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর হাত দিয়ে মোট ৬টি ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। যাতে ভগবান গণেশ, ভগবান হনুমান, জটায়ু, রাম মন্দির, কেবতরাজ ও মা শবরীর ছবি দিয়ে আলাদা আলাদাভাবে বানানো হয়েছে ডাকটিকিট গুলি। এছাড়া বিশ্বের নানা প্রান্তে ভগবান রামের ছবি দিয়ে যতগুলি স্ট্যাম্প প্রকাশিত হয়েছে সবগুলোর সংকলন করে একটি বইও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে গোটা দেশে চলছে সাজো সাজো রব। যেহেতু তাঁর হাত দিয়ে রাম মন্দিরের উদ্বোধন হবে তাই কঠোর সংযমের পথে হাঁটছেন মোদি উদ্বোধনের চারদিন আগে তিনি প্রকাশ করলেন রামমন্দিরের বিশেষ স্ট্যাম্প। স্মারক হিসাবেই ব্যবহৃত হবে এই নতুন স্ট্যাম্প। বিশেষ স্ট্যাম্পের নকশায় রয়েছে সূর্য আর সরযূ নদীর ছবি। এছাড়াও রামমন্দিরের গায়ে যেসমস্ত ভাস্কর্য রয়েছে সেগুলোর ছবিও তুলে ধরা হয়েছে নতুন স্ট্যাম্পে। এই স্ট্যাম্প প্রকাশের পরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী। রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অভিযানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মোদি। স্ট্যাম্প প্রকাশের পরে দেশবাসী ও বিশ্বের সমস্ত রামভক্তকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...