Saturday, April 4, 2026

আগামী বইমেলায় মুখ্যমন্ত্রীর বইয়ের সংখ্যা দেড়শোর মাইলস্টোন ছোঁবে

Date:

Share post:

লেখা-ছবি আঁকা-গান গাওয়া- প্রশাসনিক ও রাজনৈতিক কাজের পাশাপাশি এগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অত্যন্ত পছন্দের কাজ। চরম ব্যস্ততার মধ্যেই তিনি অনায়াসে লিখে ফেলেন কবিতা বা গদ্য সাহিত্য। ইতিমধ্যেই তাঁর ১৪৩টি বই প্রকাশিত হয়েছে। আগামী বছর কলকাতা বইমেলার (Book Fair) আগে আরও ৭টি বই লিখে ১৫০ পার করে ফেলবেন। বৃহস্পতিবার, আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হল। এবার বইমেলায় তাঁর ৬টি বই প্রকাশিত হয়েছে। আগামী বছরের মধ্যে ১৫০টি বইয়ের গণ্ডি ছুঁয়ে ফেলবেন। মমতা বলেন, ”আমার কটা বই হয়েছে আজ পর্যন্ত আমি নিজেই জানি না।’’ বক্তব্যের মধ্যেই মঞ্চে উপস্থিত শাসকদলের নেতানেত্রীদের কাছ মমতা জানতে চান, তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা কত? এরপরেই বলেন, ‘‘আগের বার ১৩৭টা বই ছিল। এ বার ১৪৩টা হয়েছে। পরের বার আর সাতটা করে দেব, ১৫০ হয়ে যাবে।’’

মুখ্যমন্ত্রী জানান, ’’রাস্তায় ট্রাভেল করতে করতে বই লিখি। নিজের হাতে লেখার সময় কম। সব থেকে ভাল হয় যদি আমি বলি আর কেউ লিখে দেয়।’’ এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে তার মধ্যে বাংলার ঐতিহ্য নিয়ে বই থাকছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...