Wednesday, June 24, 2026

স্টেশনে ভিক্ষা করে কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স ! চিনে নিন পাটনার পাপ্পু কুমারকে

Date:

Share post:

ভিক্ষে করে অনেকেই জীবন যাপন করেন। দুবেলা দুমুঠো খাবারের আশায় অনেককেই পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা অথবা উপার্জনের কোনও উপায় না পাওয়া, এই পেশায় আসতে বাধ্য করে। কিন্তু আজকে যার কথা আমরা বলছি তাঁর কাহিনী জানলে বিশেষ করে তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স সম্পর্কে অবগত হওয়ার পর অনেকেই এই ব্যক্তির কাছে নিজেকে ভিখারি মনে করতে পারেন। কথা হচ্ছে পাটনার পাপ্পু কুমারকে (Pappu Kumar) নিয়ে।

বিহারের এই ব্যক্তি নামেই ভিখারি, ব্যাঙ্ক ব্যালেন্স বলছে তিনি আসলে কোটি কোটি টাকার মালিক। আপনি জানলে অবাক হবেন যে পাপ্পু ভিখারির ছেলে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, এই ব্যক্তির কাছে পিএনবি, এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা এবং এলাহাবাদ ব্যাঙ্কের এটিএম কার্ড রয়েছে। পাপ্পু পাটনা রেলস্টেশনে (Patna Rail Station) বহুদিন ধরেই ভিক্ষা করেন। এই মুহূর্তে তিনি ১.২৫ কোটি টাকার মালিক। ভিক্ষা করে পার্টনার দু জায়গায় জমিও কিনে রেখেছেন। পাপ্পু কুমার জানিয়েছেন তিনি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। কিন্তু একদিন রাগের বশের সব ছেড়ে বাড়ি থেকে পালিয়ে আসেন। মুম্বাইয়ে এক ট্রেন দুর্ঘটনায় দুটো পা কাটা পড়ে। কিন্তু তাতেও তাঁর মনোবল ভেঙে পড়েনি। এরপর থেকেই মুম্বই রেলস্টেশনে প্রতিদিন ভিক্ষা করতে শুরু করেন।কোনওদিন ১০০০, কখনও দৈনিক ৭০০-৮০০ টাকা রোজগার করতেন তিনি। তারপর পাকাপাকিভাবে পাটনায় চলে আসেন। এখন তিনি পাটনার কোটিপতি পাপ্পু ভিখারি নামেই সবার কাছে পরিচিত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...