Friday, April 3, 2026

গঙ্গাসাগর মেলার জন্য রেকর্ড টিকিট বিক্রি! মাত্র ৬ দিনে মোটা টাকা ঘরে তুলল রেল

Date:

Share post:

গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) উপলক্ষ্যে বড় অঙ্কের লক্ষ্মীলাভ রেলের (Indian Railways)। অঙ্কটা নেহাতই কম নয়, ৩৮ লক্ষ টাকা। এই খবর সামনে আসতেই চোখ কপালে দেশবাসীর। গত ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির (Makar Sankranti) মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই সময়ে গঙ্গাসাগরে পুণ্যলাভের আশায় ছুটে যান। এবছরও তার অন্যথা হয়নি। মেলা শুরুর আগে থেকেই বহু তীর্থযাত্রী গঙ্গাসাগর পৌঁছে যান। তবে চলতি বছর তীর্থযাত্রীদের সুবিধার্থে পরিষেবা ও প্রযুক্তিগত দিক থেকে একাধিক বদল এনেছিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Divison)। যার ফল মিলেছে হাতেনাতে।

রেল সূত্রে খবর, মেলার ছ’দিনে শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে ভিড় উপচে পড়েছিল। ১২ থেকে ১৭ জানুয়ারি সাগরে পাড়ি দেন ১ লক্ষ ৫৫ হাজার যাত্রী। যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। শুধুমাত্র গঙ্গাসাগরের ওই ক’দিন ট্রেন পরিষেবা দিয়ে ভাড়া হিসেবে ৩৮ লক্ষ টাকা ঘরে তুলল শিয়ালদহ ডিভিশন। যা গত বছরেরতুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। তবে রেলের বিপুল অঙ্কের লক্ষ্মীলাভের পর উঠে আসছে একাধিক প্রশ্ন। দেশের দ্বিতীয় মেতার তকমা পাওয়া সত্ত্বেও যে মেলার জন্য মোদি সরকার এক পয়সাও খরচ করে না, আর তাকে অস্ত্র করেই এবার মেলার কয়েকদিনে লাখ লাখ টাকা ঘরে তুলল রেল। রাজনৈতিক মহলের মতে, তারপরেও গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দিতে নারাজ নরেন্দ্র মোদির সরকার। তবে অন্যান্য বছরের মতো এবছরও মেলাকে ঢেলে সাজিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তীর্থযাত্রীদের যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য সদা সর্তক ছিল প্রশাসন।

চলতি বছর পূর্ব রেলের তরফে তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবার মোবাইল ইউটিএস কাউন্টার খোলা হয়েছিল। যে কারণে বয়স্কদের বাড়তি সুবিধা হয়েছে। টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয়নি। পর্যাপ্ত সংখ্যক রেলকর্মী বিশেষ প্রযুক্তির সাহায্যে স্টেশনে দাঁড়িয়ে টিকিট কেটে দিয়েছেন। রেলের দাবি, মোট বিক্রি হওয়া টিকিটের ১২ শতাংশ এই মোবাইল কাউন্টারের মাধ্যমে হাতে পেয়েছেন যাত্রীরা। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা, রেল পুলিশ সহ একাধিক ব্যবস্থা করা হয়েছিল।

 

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...