Friday, June 26, 2026

সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দুটি নতুন ইউনিট স্থাপনের ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

Date:

Share post:

দেশে সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম পরিচালিত সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এই কেন্দ্রের উন্নয়নে ইতিমধ্যে রাজ্য সরকার ১ হাজার ৪০৮ কোটি টাকা ব্যয় করেছে।খুব দ্রুত এখানে ৮০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হবে।শুক্রবার সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনের অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটে উৎসব পালনের আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু সেন, বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিবি সেলিম, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত সহ বিশিষ্টরা।

মন্ত্রী এদিন এলাকায় একটি সুইমিং পুল, একটি বাগান ও একটি অতিথি আবাসেরও উদ্বোধন করেন। এদিন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্ম পরিবেশের প্রশংসা করে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় এ রাজ্যে ‘হাসির আলো’ প্রকল্পে তিন লক্ষ পরিবারকে ৭৫ ইউনিট বিদ্যুৎ নিয়মিত বিনা পয়সায় দেওয়া হচ্ছে। ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গেই বিদ্যুতের দাম বাড়েনি। রাজ্যে লোডশেডিং প্রায় নেই।

প্রসঙ্গত, ১৯৭৪ সালে এই সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র ১২০ মেগাওয়াট উৎপাদনক্ষম চারটি ইউনিট নিয়ে যাত্রা শুরু করে। পরে ওই ইউনিটগুলি বন্ধ করে ২৫০ মেগাওয়াট উৎপাদনের দুটি ইউনিট চালু করা হয়। রাজ্যে পালাবদলের পর আধুনিকীকরণ হয়েছে কারখানার। বেড়েছে কর্মসংস্থানের পরিধি।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...