Thursday, June 4, 2026

প্রাথমিক নিয়োগ মামলার তদন্তে আ.শঙ্কা! পার্থ-রাজীবকে একযোগে তলব ইডির

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ মামলার (Primary Recruitment) টাকা ব্যবহার করা হয়েছে প্রমোটিং ব্যবসায় (Promoting)। সেই আশঙ্কা থেকেই এবার ব্যবসায়ী রাজীব দে (Rajib Dey) ও কাউন্সিলর পার্থ সরকারকে (Partha Sarkar) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। ইডির দাবি, ব্যবসায়ী রাজীব তাঁর প্রোমোটিং সংস্থার মাধ্য়মে নিয়োগ মামলার টাকা সাদা করা হয়েছিল। কিন্তু এর কোনও তথ্য এখনও পর্যন্ত হাতে পায়নি ইডি। আর সেকারণেই ব্যবসায়ী রাজীবকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে গত বছরের ডিসেম্বরে কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন। সেকারণে তাঁকে আবারও তলব করল ইডি। ইডি সূত্রে খবর, গত ১২ বছরে সমস্ত সম্পত্তি এবং ব্যাঙ্কের আর্থিক লেনদেনের সমস্ত নথি-সহ পার্থকে আসতে বলা হয়েছে।

বেহালার বাসিন্দা পার্থ সরকারকে গত মাসেই সমন নোটিশ পাঠায় ইডি। প্রাথমিক নিয়োগ মামলায় তদন্তে এর আগেও পার্থ সরকারের বাড়িতে গিয়ে তল্লাশিও চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। ইডি আরও জানাচ্ছে, হাজিরার জন্য ৩ সপ্তাহ সময় চেয়েছিলেন পার্থ। সেই সময় শেষ হয়েছে। তাই তাঁকে নতুন করে নোটিশ পাঠিয়ে আগামী সপ্তাহে ইডি দফতরে হাজির থাকতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, নিয়োগ মামলার একাধিক তথ্যপ্রমাণ সামনে রেখে পার্থ সরকারকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এছাড়া তাঁর  হাত থেকে কত টাকা ঠিক কোথায় কোথায় পৌঁছেছে সেই হিসাব জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিকে ইডি চার্জশিটে উল্লেখ করেছে, নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়ের মিডলম্যান হিসাবে কাজ করতেন এই পার্থ।

 

 

 

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...