Friday, April 3, 2026

পৃথক রাজ্য-সহ একাধিক দাবিতে বিক্ষো.ভ আকসুর! ময়নাগুড়িতে আটকে বন্দে ভারত এক্সপ্রেস

Date:

Share post:

আলাদা রাজ্য, কামতাপুর (Kamtapur) ভাষার স্বীকৃতি এবং জীবন সিংয়ের সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড (KPP United) এবং ছাত্র সংগঠন আকসুর (AKSU) ডাকে রেল রোকো কর্মসূচি। শুক্রবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ, যা ১২ ঘণ্টা চলবে। এদিকে, সকাল সকাল ট্রেন বন্ধ করে বিক্ষোভ দেখানোয় ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। পাশাপাশি এদিনের বিক্ষোভকে কেন্দ্র করে একাধিক একাধিক স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারত (Vande Bharat)-সহ একাধিক ট্রেন। তবে এদিন দীর্ঘক্ষণ আটকে থাকার পর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনগুলি।

এদিন ময়নাগুড়ির বেদগারা স্টেশনের কাছে চলছে লাইন অবরোধ কর্মসূচি। দীর্ঘক্ষণ আটকে রয়েছে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। এদিন দলীয় পতাকা হাতে রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্র-যুবরা। আকসুর সভাপতি কৌশিক বর্মণ বলেন, “কামতাপুর রাজ্যের পুর্নগঠন চাই। ইতিহাস ঘাঁটলে কামতাপুরের ইতিহাস জানা যাবে। আমাদের রাজ্য ফিরিয়ে দেওয়া হোক।”

এদিকে রেল সূত্রে খবর, এদিনের আন্দোলনের কারণেই থমকে আছে বহু ট্রেন। বৃহস্পতিবারই রেল রোকো কর্মসূচির কথা সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। তবে ময়নাগুড়ির ঠিক কোন জায়গাতে এই কর্মসূচি হবে তা আগে থেকে প্ল্যানমাফিক জানায়নি আন্দোলনকারীরা। এরপর শুক্রবার সকালে ময়নাগুড়ি বেদগারা স্টেশনের কাছে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...