Thursday, June 18, 2026

টানা ২১ ঘণ্টা ‘সার্চ অ.পারেশন’! প্রসন্নর অফিস থেকে কী নিয়ে গেলেন ইডি আধিকারিকরা?

Date:

Share post:

নিয়োগ মামলার তদন্তে বৃহস্পতিবার সাতসকালে শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) আধিকারিকরা। শিক্ষক নিয়োগ মামলায় ‘মিডিলম্যান’ হিসাবে গ্রেফতার হন প্রসন্ন রায় (Prasanna Roy)। সদ্য জামিনে (Bail) ছাড়াও পান তিনি। বৃহস্পতিবার তাঁরই একাধিক ফ্ল্যাট, বাগানবাড়ি অফিসগুলিতে হানা দেন গোয়েন্দারা। তবে প্রসন্নর ফ্ল্যাট ও বাগানবাড়িতে তদন্ত করার পর চলে গেলেও, তদন্তকারীরা প্রায় ২১ ঘণ্টা তল্লাশি চালান তাঁর নিউটাউনের অফিসে। ইডি সূত্রে খবর, প্রসন্নর অফিস থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। তল্লাশি শেষে দেখা যায় তিনটি ট্রাঙ্ক ও তিনটি ট্রলিতে ভর্তি করে কাগজপত্র নিয়ে গিয়েছেন তাঁরা। এর মধ্যে বেশ কিছু ব্যাঙ্কের পাস বইও রয়েছে বলে খবর।

এদিকে বৃহস্পতিবার সন্ধে আটটা নাগাদ অফিসে আসেন প্রসন্ন রায় ও তাঁর স্ত্রী কাজলি সোনি রায়। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তল্লাশি চলাকালীন সেখানে উপস্থিত অফিসের কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার সাত সকালে ইডি আধিকারিকরা নিউটাউনে অবস্থিত তাঁর অফিসে প্রথমে পৌঁছে গেলেও ভিতরে ঢুকতে পারেননি। প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করার পর চাবি খুলে ভিতরে প্রবেশ করেন তাঁরা। পাশাপাশি এদিন প্রসন্ন ঘনিষ্ঠ এক পরিবহণ ব্যবসায়ী রোহিত ঝা এর বাড়িতেও হাজির হন গোয়েন্দারা।

 

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...