Saturday, June 27, 2026

কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্তিনার কোচের দায়িত্বে স্কালোনি

Date:

Share post:

কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকতে চলেছেন লিওনেল স্কালোনি। এমনটাই সূত্রের খবর। কাতার বিশ্বকাপ জিতেই আর্জেন্তিনার জাতীয় দল থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন স্কালোনি। হেড কোচের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের অবস্থান বদল করলেন মেসিদের কোচ। জানা যাচ্ছে, কোপা আমেরিকা প্রতিযোগিতা পর্যন্ত নীল-সাদা বাহিনীর কোচের পদে থাকবেন স্কালোনি।

জনপ্রিয় ইটালির সাংবাদিক টুইটারে এক পোস্টের মাধ্যমে জানান, আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফাবিয়ান তাপিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন স্কালোনি। তারপরেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি কোপা পর্যন্ত দলের কোচের পদে থাকবেন। এদিকে স্কালোনির সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে আর্জেন্তিনার এক সংবাদমাধ্যম। তারা জানিয়েছে, অন্তত কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের কোচের দায়িত্ব পালন করবেন স্কালোনি।

২০১৮ সালে আর্জেন্তিনা দলের কোচের দায়িত্ব নেন স্কালোনি। দলের দায়িত্ব নেওয়ার পর ২০২১ সালে নীল-সাদার দেশকে কোপা আমেরিকার শিরোপা এনে দেন তিনি। ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে আর্জেন্তিনাকে বিশ্বসেরা করেন তিনি।

আরও পড়ুন- এবার রোহিত-নবির ঝামেলা নিয়ে মুখ খুললেন অশ্বিন, কী বললেন তিনি?

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...