Wednesday, June 24, 2026

দেরিতে আবেদন, বিজেপির সঙ্গীত উৎসব বাতিল করল পুলিশ

Date:

Share post:

রাজ্য সরকারের সঙ্গীত মেলার পাল্টা বিজেপির সঙ্গীত উৎসব করার চেষ্টা ব্যর্থ। উৎসবের পরিকল্পনা করলেও অনুমতি চাইতে এত দেরি যে উৎসবের দিনই তাতে জল পড়ে গেল। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অনুমতি চাইতে দেরি করায় বঙ্গ সঙ্গীত উৎসবের অনুমতি বাতিল করা হয়েছে।

লোকসভা ভোটের আগে যেন তেন প্রকারেণ রাজ্যের মানুষের নজর টানতে উদ্যোগী বিজেপি। তার পিছনে রয়েছে ঢালাও আর্থিক সঙ্গতিও। রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীদের স্বীকৃতি দিয়ে প্রতিবছর বাংলা সঙ্গীতমেলার আয়োজন করে। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের শিল্পীদের স্বীকৃতি দেওয়া হয় এই অনুষ্ঠানে।

বিজেপি দাবি করে সঙ্গীতমেলায় আমন্ত্রিত হননি এমন শিল্পীরা তাঁদের কাছে উৎসবের আয়োজনের অনুরোধ জানান। সেই মতো ২০ জানুয়ারি প্রিন্সেপঘাটে সেই মেলার জন্য তোড়জোড় শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সেই উৎসবের দিনই সকালে বাতিল হয় উৎসবের অনুমতি। পুলিশ এটাও জানায় প্রিন্সেপঘাটে গঙ্গাসাগর ফেরৎ তীর্থযাত্রীরা থেকে যাওয়াতে উৎসব আয়োজনও সম্ভব না।

এর আগে শহরের বুকে বিরোধীদের যে অনুষ্ঠানে পুলিশের অনুমতি ঘিরে সমস্যা তৈরি হয়েছে তাতেই বিরোধীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সরকারকে মামলায় জড়িয়ে পড়তে হয়েছে। তবে এবার সেই সুযোগ না থাকায় বেজায় ক্ষিপ্ত বিজেপি নেতারা। যদিও সরস্বতী পুজোর সময় একমাস আগে থেকে অনুমতি চেয়ে কোনও অডিটোরিয়ামে উৎসবের আয়োজন করার কথা ভাবছে বিজেপি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...