Wednesday, June 24, 2026

রাইসমিলের গোড়ার গলধ ঠেকাতে ‘মনিটরিং’ খাদ্য দফতরের

Date:

Share post:

বারবার কাঠগড়ায় খাদ্য দফতর। চাষীদের থেকে ধান কেনা থেকে রেশনের চাল পৌঁছানোয় কোথায় আসল গলধ। এবার একাধিক দফতরের সমন্বয়ে সেই গণ্ডগোল খুঁজে ব্য়বস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করল খাদ্য় দফতর। অসাধু চালকল ব্যবসায়ী ও ধান সংগ্রহের প্রক্রিয়া নিয়ে শুরু পর্যালোচনা। বদলে যাচ্ছে এই সংক্রান্ত একাধিক নিয়মও।

রাজ্য সরকারের কাছে অভিযোগ আসে, একাংশের অসাধু চালকল মালিক ওই চাল ভাঙিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে এবং পরিবর্তে নিম্ন মানের ধান বাজার থেকে কিনে তার চাল খাদ্য দফতরকে ফেরত দিচ্ছে। এই বেনিয়ম রুখতে রুখতেই চাল কল গুলির বিদ্যুৎ খরচের প্রকৃত হিসাব চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে খাদ্য দফতরের কর্তারা বিদ্যুৎ দফতরের সঙ্গে বৈঠকেও বসেছেন। এই চালকলগুলিকে চিহ্নিত করার জন্য বিদ্যুতের বিল হিসাব করবে বিদ্যুৎ দফতর।

মিল মালিকদের পাশাপাশি ফড়ে দৌরাত্ম্য ঠেকাতেও তৎপর রাজ্য খাদ্য দফতর। মিল মালিকদের নির্দেশ দেওয়া দেওয়া হচ্ছে কোনও মিলমালিক একটি নির্দিষ্ট জায়গায় ধান কেনার প্রক্রিয়া বারবার করতে পারবে না। বারবার জায়গা পরিবর্তন করে ধান কিনতে হবে। এর আগেই এই প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংগ্রহ কেন্দ্রে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা এবং চাল কলে সেই ধান থেকে চাল বের করার সামগ্রিক প্রক্রিয়াটিই ভিডিওগ্রাফি করা হচ্ছে। জায়গা পরিবর্তন করে যে ভ্রাম্যমাণ কেন্দ্রগুলি হবে তাতেও কেন্দ্রীয়ভাবে নজরদারি চালাবে খাদ্য দফতর।

রাজ্যের পক্ষ থেকে ধান কেনার প্রক্রিয়ার নজরদারির জন্য নোডাল অফিসারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার ২৩ জেলায় ২৩ নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আধিকারিকদেরও ১৫ দিন অন্তর বদল করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...