Wednesday, April 8, 2026

পান্নুন খুনের ষড়যন্ত্রী নিখিলকে আমেরিকা প্রত্যার্পণের পক্ষে রায় চেক আদালতের

Date:

Share post:

খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত নিখিল গুপ্তা বর্তমানে চেক প্রজাতন্ত্রের জেলে বন্দি। ভারতের নাগরিক এই নিখিল গুপ্তাকে আমেরিকার হাতে তুলে দেওয়ার পক্ষে রায় দিল চেক প্রজাতন্ত্রের আদালত। এই ষড়যন্ত্রের ঘটনায় নিখিলের বিরুদ্ধে আমেরিকায় মামলা চলছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই নিখিলকে আমেরিকায় আনার চেষ্টা চালাচ্ছিল মার্কিন সরকার।

জানা গিয়েছে, আদালতের রায়দানের পর এবার চেক প্রজাতন্ত্রের আইনমন্ত্রী পাভেল ব্ল্যাজেক এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জানা গিয়েছে, হাই কোর্টের রায় নিয়ে যদি মন্ত্রী সন্দিহান হন, তাহলে তিনি সুপ্রিম কোর্টকে এই মামলাটির বিচার করতে বলতে পারেন। সেই ক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টকে এই মামলার রায় রিভিউ করতে হবে।

এর আগে মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে জানানো হয়েছিল, পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে দায়ের মামলায় অভিযুক্ত করা হয়েছে নিখিল গুপ্তাকে। তাঁর বিরুদ্ধে ‘খুনের জন্য বরাত দেওয়ার’ ধারায় দায়ের করা হয়েছে মামলা। ভারত সরকারের এক এজেন্সির আধিকারিকের নির্দেশেই নাকি নিখিল এই কাজ করেন। তবে ভারত সরকারের যে কর্মচারীর বিরুদ্ধে সেই অভিযোগ তোলা হয়েছে, তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। এই আবহে গত ৩০ জুন চেক প্রজাতন্ত্র থেকে নিখিলকে গ্রেফতার করা হয়েছিল। অ্যাটর্নি অফিসের তরফে দাবি করা হয়, খলিস্তানি জঙ্গিকে হত্যার জন্য ১ লাখ মার্কিন ডলারের রফা হয়েছিল। অগ্রিম বাবদ ‘আততায়ী’-কে ১৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয়। তবে সেই ‘আততায়ী’ আদতে মার্কিন প্রশাসনেরই ‘আন্ডার কভার এজেন্ট’ ছিল। এরপরই বিষয়টি সম্পর্কে অবগত হয় মার্কিন প্রশাসন। পরে ওয়াশিংটনের অনুরোধে চেক প্রজাতন্ত্র গ্রেফতার করেছিল নিখিলকে।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...