Saturday, April 4, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে নজিরের সামনে দাঁড়য়ে বিরাট

Date:

Share post:

২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের সিরিজ। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। তবে তার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ভারতের প্রাক্তন অধিনাক বিরাট কোহলি। সেই নজির গড়লেই চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে এই কীর্তি করতে পারেন বিরাট ।

টেস্টে এখনও পর্যন্ত বিরাটের রান ৮৮৪৮। ১১৩টি টেস্টে এই রান করেছেন তিনি। আর ১৫২ রান করলে টেস্টে ৯০০০ রান হবে বিরাটের। তেমনটা হলে বিরাট হবেন চতুর্থ ভারতীয় ব্যাটার যিনি টেস্টে ৯০০০ রান করবেন। টেস্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান সচিন তেন্ডুলকরের। ২০০টি টেস্টে ৫৩.৭৮ গড়ে ১৫,৯২১ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের এখনকার কোচ রাহুল দ্রাবিড়। ১৬৩টি টেস্টে ৫২.৬৩ গড়ে ১৩,২৬৫ রান করেছেন দ্রাবিড়। তিন নম্বরে সুনীল গাভাস্কর। ১২৫টি টেস্টে ৫১.১২ গড়ে ১০,১২২ রান করেছেন প্রাক্তন ওপেনার। তার পরেই রয়েছেন বিরাট। একদিনের ক্রিকেটে সচিনের ৪৯টি শতরান টপকেছেন বিরাট। বিশ্বকাপ চলাকালীন নিজের ৫০তম শতরান করেছেন তিনি।

আরও পড়ুন-তৃতীয় দিনের শেষে ছত্তিশগড়ের রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ২৭, ৩৫৪ রানে এগিয়ে বাংলা


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...