Thursday, June 25, 2026

রবিবাসরীয় বইমেলায় উপচে পড়ল ভিড়, শিশু দিবসের আনন্দে মাতলো ছোটরা

Date:

Share post:

রমরমিয়ে চলছে বই-পার্বণ। সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। একেতো জমিয়ে শীত পড়েছে তারপরে রবিবার। সব মিলিয়ে বইমেলায় প্রায় ৫ লক্ষ মানুষের সমাগম হয়েছে। প্রতিটি স্টলে এদিন দীর্ঘ লাইন পড়ে বইপ্রেমীদের। বিশেষ করে  লিটল ম্যাগাজিনে ভিড় ছিল চোখে পড়ার মতো ।

মেলার বেশিরভাগ স্টলে বিক্রিও ছিল দারুণ। শহর এবং বাইরের বইপ্রেমীরা দিনভর মেলার মাঠে ভিড় করতে থাকেন। ভিড়ের কারণে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। বিকেল গড়াতেই ভিড়ও বাড়ে। যার ফলে হিমশিম খান স্টলের কর্মীরা।

এদিন বইমেলায় কেউ এসেছিলেন বন্ধু-বান্ধবদের সঙ্গে, কেউ এসেছিলেন পরিবারের সঙ্গে আবার কেউ এসেছিলেন একা। সকলেই এদিন আন্তর্জাতিক বইমেলা উপভোগ করেছেন। তবে লিটিল ম্যাগাজিনের যারা স্টল দিয়েছেন তাদের বক্তব্য, রবিবার যে পরিমাণ লক্ষ লক্ষ মানুষ এসেছেন সেই তুলনায় কিন্তু বিক্রি অনেকটাই কম। তবে তারা মোটেই হতাশ নন।

প্রসঙ্গত, বইমেলার জন্য অতিরিক্ত বাস পরিষেবা চালুর পাশাপাশি চলছে অতিরিক্ত মেট্রোও। গত বছরের তুলনায় এবছর অনেক বেশি টাকার বই বিক্রি হবে বলে আশাবাদী বই-বিক্রেতারা। এদিন বইমেলায় শিশু দিবস পালিত হয়। সেই উপলক্ষে ছোটদের জন্য ছিল বিশেষ ছাড়ের ব্যবস্থা ও আরও নানা চমক।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে নজিরের সামনে দাঁড়য়ে বিরাট

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...