Thursday, June 25, 2026

সম্পত্তি কর আদায়ে বৃদ্ধি, রাজ্যকে বিশেষ ইনসেনটিভ পাঠাচ্ছে কেন্দ্র

Date:

Share post:

গত আর্থিক বছরে রাজ্যের জিডিপির তুলনায় বৃদ্ধি পেয়েছে সম্পত্তি কর আদায়। এর জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিচ্ছে বিশেষ ইনসেনটিভ। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক এই ইনসেনটিভ বাবদ রাজ্যকে ২০০ কোটি টাকা দিতে চলেছে । রাজ্য প্রশাসনসূত্রে খবর, কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফে সব রাজ্যকে জানানো হয়েছিল, রাজ্যের মোট বাৎসরিক উৎপাদনের(এস জি ডি পি)তুলনায় সম্পত্তি কর বেশি আদায় হলে, সেই সব রাজ্যগুলিকে বিশেষ ইনসেনটিভ দেওয়া হবে। এ রাজ্যে ২০২১–২২ অর্থ বর্ষের তুলনায় ২০২২–২৩ অর্থ বছরে, এসজিডিপি বৃদ্ধি হয়েছে ৯.‌১৯ শতাংশ।

পুরসভাগুলিতে সম্পত্তি কর আদায় হয়েছে রাজ্যের জিডিপি বৃদ্ধির তুলনায় গড়ে ৩০ শতাংশ। তথ্য বলছে, ১২৮টি পুরসভার মধ্যে ৭২টি পুরসভাতেই এসজিডিপির তুলনায় ৩০ শতাংশ বেশি সম্পত্তি কর আদায় হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা পুরসভাও। ১২৮টির মধ্যে তিনটি— ফালাকাটা, ময়নাগুড়ি ও বালি নতুন পুরসভা। তাই এই তিনটির তথ্য এখনও পাওয়া যায়নি। বাকি পুরসভার দেওয়া তথ্য কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। তার ভিত্তিতেই কেন্দ্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ ২০০ কোটি টাকা উৎসাহ ভাতা পাচ্ছে। এই রাজ্যের পাশাপাশি তালিকায় নাম রয়েছে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশেরও।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...