Tuesday, April 7, 2026

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! স্ত্রীকে গোয়ার সমুদ্রে ডুবিয়ে খু.ন হোটেল ম্যানেজারের

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে চরম অশান্তি! আর তার জেরেই নিজের স্ত্রীকে সমুদ্রের জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল গোয়ার (Goa) এক হোটেলের ম্যানেজারের (Hotel Manager) বিরুদ্ধে। অভিযোগ, স্ত্রীকে খুনের পর গোটা ঘটনাটিকে দুর্ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শনিবার অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম গৌরব কাটিয়ার। দক্ষিণ গোয়ার এক নামী বিলাসবহুল হোটেলের ম্যানেজার তিনি।

পুলিশ সূত্রে খবর, গোয়ার কাবো ডে রামা সমুদ্র সৈকতে তিনি তাঁর স্ত্রী দীক্ষা গঙ্গওয়ারকে (২৭) খুন করেছেন। তবে খুনকে দুর্ঘটনার নামে চালিয়ে দেওয়ার ছক কষেছিলেন গৌরব। কিন্তু আসল ঘটনা সামনে আনে একটি ভিডিয়ো। এক ব্যক্তির রেকর্ড করা ভিডিয়োয় গৌরবের কীর্তি ফাঁস হয়ে যায় বলে দাবি পুলিশের। পুলিশ আরও জানিয়েছে, বছর খানেক আগে দীক্ষাকে বিয়ে করেছিলেন গৌরব। কিন্তু তার পর তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়ে দু’জনের মধ্যে নানা অশান্তি হত। তার জেরেই স্ত্রীকে গৌরব খুন করেছেন বলে পুলিশের অনুমান। কাবো ডে রামা সমুদ্র সৈকতে শুক্রবার বিকেলে স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়েছিলেন গৌরব। এরপর সমুদ্রের জলেই স্ত্রীকে ডুবিয়ে মারেন। এরপর বিষয়টি ধামাচাপা দিতেই চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করেন গৌরব। তিনি প্রমাণ করতে চান তাঁর অজান্তেই সমুদ্রে ডুবে গিয়েছেন স্ত্রী।

ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে গোয়া পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে মহিলার দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই সব পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...