Thursday, June 25, 2026

সুপার কাপে লাল-হলুদের সামনে কঠিন প্রতিপক্ষ, ভাবতে নারাজ কুয়াদ্রাত

Date:

Share post:

কলিঙ্গ সুপার কাপের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ইস্টবেঙ্গল এফসি। এই জয়ের ফলে চলতি মরশুমে কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে তিনটি ডার্বির মধ্যে দু’টিতেই জিতেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে কুয়াদ্রাত নায়কের সম্মান পাচ্ছেন। গত কয়েক বছর ধরে টানা ডার্বি হারে খাদের কিনারায় চলে গিয়েছিল ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতের কোচিংয়ে অন্ধকার থেকে আলোয় ফিরেছে শতাব্দীপ্রাচীন ক্লাব। সুপার কাপে কলিঙ্গ ডার্বি জিতে ইস্টবেঙ্গল কোচও জানিয়ে দিয়েছেন, উপেক্ষার জবাব দিতে পেরে তিনি খুশি।

চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে তিন গোল দেওয়ার আনন্দে ভাসছেন লাল-হলুদ সমর্থকরা। দলও সেমিফাইনালে। ডার্বি জয়ের পর কোচ কুয়াদ্রাতকে প্রায় কাঁধে করেই টিম বাসে তুলে দিয়েছেন সমর্থকরা। কিন্তু ইস্টবেঙ্গল কোচ, ফুটবলাররা ডার্বি জয়ের আনন্দে ভেসে যেতে চান না। কারণ, সামনে ট্রফি জয়ের হাতছানি। দীর্ঘদিন সর্বভারতীয় ট্রফি জেতেনি ক্লাব। বুধবার সুপার কাপের সেমিফাইনালে ক্লেটনদের সামনে চিমা চুকুদের জামশেদপুর এফসি। যারা টুর্নামেন্টে ভাল খেলছে।

ডার্বি জয়ের পরদিনই নতুন লড়াইয়ের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের। রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের অনুশীলন করান লাল-হলুদ কোচ। বেঞ্চের ফুটবলারদের নিয়েও কীভাবে বাজিমাত করতে হয়, তা বড় ম্যাচে দেখিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ। ডার্বি জিতে যে নিন্দুকদের যোগ্য জবাব দিতে পেরেছে দল, তা শুনিয়েও দিয়েছেন কার্লোস। তিনি বললেন, ‘‘বেশ কয়েক বছর ইস্টবেঙ্গল ক্লাব সাফল্য পাচ্ছিল না বলে অনেকে মজা করছিল। ক্লাবকে নীচে নামানোর চেষ্টা হচ্ছিল। আশা করি, এগুলো বন্ধ করতে পেরেছি। ডুরান্ড কাপ ফাইনাল আমরা খেলেছি। সুপার কাপ সেমিফাইনালে উঠেছি। জামশেদপুরকে হারিয়ে এবার ফাইনালে ওঠার সুযোগ। আবার ইস্টবেঙ্গল ট্রফির জন্য লড়াই করছে দেখে আমি দারুণ খুশি। আশা করি, সমর্থকরাও সন্তুষ্ট।’’

সেরা ৯ ফুটবলারকে ছাড়া ডার্বি হারে হতাশ মোহনবাগান। জেসন কামিন্স, হুগো বৌমোস, আর্মান্দো সাদিকুর পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয় ম্যানেজমেন্ট। কামিন্স-হুগোদের রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস।

আরও পড়ুন- সিরিয়ার বিরুদ্ধেও নামার আগে সর্তক টিম ইন্ডিয়া


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...