Saturday, April 11, 2026

বিজেপিকে সাহায্য করো না: বাম-কংগ্রেসকে তোপ দেগে বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

সামনেই লোকসভা ভোট। দিল্লি থেকে মোদি সরকারকে হটাতে জোট বেঁধেছে বিরোধীরা। সেই জোট নাম হয়েছে I.N.D.I.A., যেটা দিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি প্রাপ্য সম্মান পান না। সোমবার, পার্কসার্কাসের সভা থেকে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সভানেত্রী। সিপিএমের পাশাপাশি নাম না করে কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি।

তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, “জোটের বৈঠক হয় সিপিএম নেতাদের কথায়৷ যে সিপিএমের বিরুদ্ধে ৩৪ বছর ধরে ল়ড়াই করলাম, তাদের কোনও পরামর্শ আমি শুনব না৷ ইন্ডিয়া জোটের নাম দিলাম আমিই৷ আর আমাকেই এখন বৈঠকে গিয়ে প্রচুর অসম্মানিত হতে হয়৷“

এরপরেই নাম করে আসন রফা নিয়ে কংগ্রেসকে নিশানা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, কংগ্রেসকে ৩০০টি আসনে লড়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি৷ বাকি আসনগুলিতে আঞ্চলিক দলগুলি নিজেদের শক্তিতে লড়ুক। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি হাত শিবির- অভিযোগ তৃণমূল সুপ্রিমোর৷ তাঁর কথায়, “আমরা বলেছিলাম আঞ্চলিক দলগুলি নিজেদের রাজ্যে লড়ুক৷ তোমরা গোটা দেশে তিনশো আসনে একা লড়ো৷ আমরা সাহায্য করব৷ ওরা সেই প্রস্তাব মানেনি, বলে আমাদের যা বলব মানতে হবে।“ এর পরেই তৃণমূল সুপ্রিমোর বার্তা, “শুধু একটা কথাই বলব, বিজেপিকে সাহায্য করো না৷“

মমতা বলেন, বাংলায় ভোটে জিততে না পেরে বিজেপি বাংলার প্রাপ্য আটকে রেখেছে। বিজেপি এতো ধর্মের জিগির তোলে কিন্তু বাংলায় দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, তারাপীঠ থেকে কঙ্কালিততলা কোনও ধর্মীস্থানের উন্নয়নে কিছুই করেনি তারা। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আমলেওই এই জায়গাগুলির উন্নয়ন করেছেন।

Related articles

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...