Saturday, April 11, 2026

সরযূর ঘাটে জ্বলে উঠল লক্ষ লক্ষ প্রদীপ, আলোর রোশনাইতে ভাসছে রামমন্দির

Date:

Share post:

সকালে রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার মূর্তির। সন্ধ্যে নামতেই অপরুপ সাজে সেজে উঠল অযোধ্যা।হাজার হাজার ভক্তের উপস্থিতিতে একদিকে প্রদীপের আলো অন্যদিকে লেজার শোয়ের ঝলকানি। রামলালার “প্রাণপ্রতিষ্ঠা”কে কেন্দ্র করে অযোধ্যায় যেন অকাল দীপাবলি। সরযূর ঘাটে জ্বলে উঠল লক্ষ লক্ষ প্রদীপ। আলোর রোশনাই নতুন রামমন্দিরেও।শুধু রামমন্দির নয়, পুরো অযোধ্যা জুড়ে আলো দিয়ে সাজানো হয়েছে। অধিকাংশ জায়গায় সূর্য অস্ত যেতেই প্রদীপ জ্বালানো হয়েছে। মূল মন্দিরের সামনের অংশে বিভিন্ন রঙের আলোর রোশনাইতে ঝলমল করছে।
রামমন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় জড়ো হয়েছেন হাজার হাজার ভক্ত। এছাড়াও বিভিন্ন শিল্পীরা অযোধ্যা গিয়ে নিজেদের মতো করে বিভিন্ন অনুষ্ঠান করছেন।সন্ধ্যেতে কীর্তনেরও ব্যবস্থা করা হয়েছে।
রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে প্রতিটি ঘরে প্রদীপ প্রজ্জ্বলন করে দীপাবলি উৎসব পালন করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রতিটি প্রান্তে এই দীপাবলি উদযাপিত করার অনুরোধ করেছিলে তিনি। সম্বলপুরে মহানদীর তীরেও লক্ষাধিক প্রদীপ প্রজ্জ্বলিত করা হয়েছে। মহানদীর তীরে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ প্রজ্জ্বলিত করা হয়েছে। নানা রঙের আলোতে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা। এলইডি আলোতে সাজিয়ে তোলা হয়েছে রামমন্দির চত্বর।নানা রঙের এলইডির তোরণ, ফুল, স্পটলাইট ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে রামমন্দির চত্বর। নদীর জলের উপর সেই আলোর প্রতিচ্ছবি সত্যিই অপূর্ব।শুধু আলোই নয়, স্থানীয় বিভিন্ন শিল্প-কলা কলেজের ছাত্র-ছাত্রীদের তুলি, হাতের কাজে সেজে উঠেছে অযোধ্যার বিভিন্ন রাস্তার পাশের দেওয়াল।

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...