Saturday, June 6, 2026

হাসপাতালে সইফ আলি খান, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার

Date:

Share post:

সোমবার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হল সইফ আলি খানকে। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালেই অস্ত্রোপচার হয় সইফের। অস্ত্রোপচারের পর ডাক্তারদের ধন্যবাদ দিয়েছেন বলে জানা গিয়েছে।

আদিপুরুষ-এর রাবণ হাতের নিচের পেশি ট্রাইসেপের সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। সম্প্রতি দেভারা ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন সইফ। অ্যাকশন প্যাকড এই ছবির শুটিংয়ে এনটিআর জুনিয়রের সঙ্গে কাজ করছিলেন তিনি। সেখানেই সমস্যাজনক পেশিতে আঘাত লাগে। ফলে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও এই আঘাত ও তার চিকিৎসাকে নিজের পরিধান ও চোখের জলেরই অংশ বলে দাবি করেছেন অভিনেতা। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সেই সব ডাক্তারদের যাঁদের সাহায্যে দ্রুত সুস্থ হয়ে উঠতে পেরেছেন। আবার অসংখ্য অনুরাগী যাঁদের শুভকামনায় সুস্থ হয়েছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন।

Related articles

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...