Saturday, June 27, 2026

ছত্তিশগড়ের বিরুদ্ধে ১ পয়েন্ট বাংলার

Date:

Share post:

ছত্তিশগড়ের বিরুদ্ধে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। রঞ্জিট্রফির ম্যাচে চতুর্থ দিনে ছত্তিশগড়কে প্রথম ইনিংসে অল আউট করা সম্ভব হয়নি বাংলার। সোমবার দিনের শেষে ছত্তিশগড়ের রান ৬ উইকেটে ২১৪। আর এর ফলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল বাংলাকে।

ঘন কুয়াশা এবং কম আলোর জন্য ম্যাচের চার দিনই পুরো খেলা সম্ভব হয়নি ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স-এ। প্রথম দিন খেলা হয়েছিল ৭৩ ওভার। দ্বিতীয় দিন ৫৫ ওভার। আর রবিবার তৃতীয় দিন মাত্র ৯ ওভার খেলা হয়। সোমবার খেলা হল ৮৩ ওভার। রবিবার খেলা বন্ধ হওয়ার সময় ছত্তিশগড়ের রান ছিল ২ উইকেটে ২৭। এদিন ব্যাট করতে নেমে অপরাজিত থাকা জীবেশ বুট্টে করেন২৬ রান। অপর ওপেনার আশুতোষ সিং করেন ৮৮ রান। সঞ্জিত দেশাই করেন ৩৭ রান। বাংলার হয়ে ৪ উইকেট সুরজ সিং জয়সওয়ালের। একটি করে উইকেট শ্রেয়াংশ ঘোষ এবং করণ লালের।

উল্লেখ্য বাংলা প্রথম ইনিংসে ৩৮১ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। অভিষেক পোড়েলের ১১৪ রানের ইনিংসের সুবাদে দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেটে ৩৮১ রান করেছিল বাংলা। সুযোগ ছিল রান ৪০০-র বেশি করার। কিন্তু রবিবার সকাল থেকে খেলা শুরু না হওয়ায় ৩৮১ রানেই ডিক্লেয়ার দেয় বাংলা।

আরও পড়ুন- রাতভর পার্টি, ভর্তি হতে হয়েছিলো হাসপাতালে, ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের :সূত্র

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...