Thursday, June 25, 2026

শেষ ২৪ ঘন্টায় রক্তস্নাত গাজা! মৃত ১৯০ প্যালেস্তিনীয়, ২১ ইজরায়েলি সেনা

Date:

Share post:

যুদ্ধ থামার লক্ষন নেই বরং উত্তরোত্তর তা আরও গুরুতর আকার নিতে শুরু করেছে। শেষ ২৪ ঘন্টায় কার্যত রক্তের বন্যা বইল গাজায়। দক্ষিণ গাজায় ইজরায়েলের হামলায় মৃত্যু হল ১৯০ জনের। তেল আভিভের লক্ষ্য দক্ষিণ গাজার খান ইউনিসকে দখল করে ফেলা। ইতিমধ্যেই দুটি হাসপাতাল তাদের দখলে চলে গিয়েছে বলে খবর। অন্যদিকে, গাজায় যুদ্ধ চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইজরায়েলের (Israel) ২১ জন সেনা।

লাগাতার হামলার জেরে গাজার মাটিতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় ইজরায়েলের হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হামাসের নিয়ন্ত্রানাধীন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দক্ষিণ গাজায় অন্তত ১৯০ জনের মৃত্যু হয়েছে ইজরায়েল সেনার হামলায়। অন্যদিকে, গাজার মাটিতে হামলা চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২১ জন ইজরায়েলি সেনা। আইডিএফের প্রধান মুখপাত্র ড্যানিয়েল হাগারি দাবি করেছেন, একটি রকেট থেকে ছোড়া গ্রেনেড দুটি বাড়ির কাছাকাছি থাকা একটি ট্যাঙ্কে আছড়ে পড়ে। তাতেই মারা যান এতজন সেনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে খান ইউনিসের আল-খয়ের হাসপাতাল চলে গিয়েছে ইজরায়েলি সেনার দখলে। এছাড়াও আরও একটি হাসপাতাল সেনার হাতে চলে এসেছে। এহেন পরিস্থিতিতে দক্ষিণ গাজায় ইজরায়েলি সেনা ঢুকে পড়ার পরে সাধারণ মানুষ শহরটি ছেড়ে আরও দক্ষিণ চলে গিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে বেনজির হামলা চালায় প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। ওই আক্রমণে মৃত্যু হয় ১২০০ জন ইজরায়েলির। জেহাদিদের হাতে পণবন্দি হন ২৪০ জন। গত নভেম্বর মাসে সাময়িক যুদ্ধ বিরতিতে মুক্ত হয়েছিলেন ১০৫ জন। কিন্তু এখনও বন্দি রয়েছেন শতাধিক। ইহুদি দেশটির হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ হাজারের উপর প্যালেস্তিনীয়র।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...