Friday, June 26, 2026

বইমেলায় বামেদের থেকে “ইনসাফ যাত্রার ডায়েরি” উপহার পেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন বামেদের যুব সংগঠন যুবশক্তির স্টলে। তাঁকে দেখে আপ্লুত বাম যুব সমাজের প্রতিনিধিরা। সংগঠনের পক্ষ থেকে তাঁর হতে তুলে দেওয়া হয় ইনসাফ যাত্রার ডায়েরি!

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি ১৬ বছর পর ফের ব্রিগেডে একক শক্তিতে সিপিএমের যুব সংগঠন সমাবেশ করে। তার আগে গত ৩ নভেম্বর কোচবিহার থেকে ‘ইনসাফ যাত্রা’ শুরু করেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। যা রাজ্যের সমস্ত জেলা ছুঁয়েছে। আর ৭ জানুয়ারি ব্রিগেডে ছিল তার সমাপ্তি সমাবেশ।

২০০৮ সালে শেষবার একক শক্তিতে ব্রিগেড সমাবেশ করেছিল ডিওয়াইএফআই। রাজ্যে তখন ছিল বামফ্রন্ট সরকার। তারপরের দেড় দশকে রাজ্য রাজনীতির আমূল পরিবর্তন হয়েছে। বিধানসভায় শূন্য হয়ে গিয়েছেন বামপন্থীরা৷ ১৬ বছর পর একক শক্তিতে ব্রিগেড সমাবেশ করে ডিওয়াইএফআই।

কোচবিহার থেকে কলকাতা, কাকদ্বীপ থেকে কালনা, ইনসাফ যাত্রায় গোটা রাজ্য চষে ফেলেন বামেদের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম যুব সংগঠনের নেতৃত্ব।

অন্যদিকে, ৫০দিনের ‘ইনসাফ যাত্রা’র সাফল্য নিয়ে একটি বই প্রকাশ করে ডিওয়াইএফআই। যার পোশাকি নাম ‘ইনসাফ যাত্রার ডায়েরি’! যেখানে আভাস রায় চৌধুরী থেকে শুরু করে মিনাক্ষী মুখোপাধ্যায়, কলতান, ধ্রুবজ্যোতি সাহা সহ প্রাক্তন ও বর্তমান ডিওয়াইএফআই নেতাদের লেখা রয়েছে। যা ছাত্রযুবদের উদ্বুদ্ধ করবে বলে যাবি সিপিএমের যুব সংগঠনের। এদিন বইমেলায় সেই বইটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেয় বামেদের যুব সংগঠন।

আরও পড়ুন- বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে চাঁদের হাট, জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন শাস্ত্রী ও ইঞ্জিনিয়ার

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...