Wednesday, June 24, 2026

রামের ছবি লাগানো উত্তরীয় দিয়ে মাইক্রোফোন পরিষ্কার! বিজেপি বিধায়ক হিরণের কাণ্ডে শোরগোল

Date:

Share post:

লোক দেখানো ভক্তি! আসলে সবটাই রাজনীতি। ভগবান রামকে নিয়ে বিজেপি নেতাদের মুখ আর মুখোশের পার্থক্যটা সামনে চলে এলো। রামের ছবি দেওয়া উত্তরীয় দিয়েই হাতে থাকা মাইক্রোফোন পরিষ্কার! মাইক্রোফোন পরিষ্কার করেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আর সেই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। বিজেপিকে তীব্র কটাক্ষ শাসকদল তৃণমূলের।

সম্প্রতি, দাসপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সেই কর্মসূচিতেই দেখা যায়, হিরণ চট্টোপাধ্যায় গলায় থাকা রামের ছবি লাগানো উত্তরীয় দিয়ে হাতে থাকা মাইক্রোফোন পরিষ্কার করছেন! এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্তে সেই ভিডিওকে হাতিয়ার করেই আসরে নামে তৃণমূল কংগ্রেস।

ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, “এই রাম নাম আসলে নির্বাচনের জন্য করছেন। হিরণের যদি রামের প্রতি এমন ভক্তি হয়, আমার মনে হয় তাহলে তিনি রামভক্তদের ভক্তিতে আঘাত করছেন। আমরা রাম নিয়ে ছেলেখেলা পছন্দ করি না। রাম আমাদের প্রাণের দেবতা, ভক্তির দেবতা, তাঁকে নিয়ে যাঁরা এই জাতীয় কাজ করেন, আমি তাঁদের ধিক্কার জানাই। রাম রাম করতে করতে আজ যেভাবে রামকে পথে নামিয়েছে, রামকে বাজারজাত করেছে, আমার মনে হয় তাতে তাদেরকে ধিক্কার জানানো ছাড়া আর কোনও ভাষা নেই। এই রামের উত্তরীয় দিয়ে যদি আগামিদিনে মাইক্রোফোন পরিষ্কার করা হয় তবে আমরাও পথে নামব। কারণ রাম আমারও দেবতা।”

আরও পড়ুন- নেতাজি জন্মজয়ন্তীতে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর, সংবিধান সদনে মাল্যদান মল্লিকার্জুন খাড়গের

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...