Saturday, June 27, 2026

শিরোপা পেয়েও মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার, ৮ লক্ষ কোটির ক্ষতি

Date:

Share post:

বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হিসেবে শিরোপা পেলেও মঙ্গলবার দিনটা একেবারেই ভালো গেল না দালাল স্ট্রিটের বিনিয়োগকারীদের। বড়সড় পতন দেখা গেল সেনসেক্স, নিফটিতে। দিনের শুরুতে কিছুটা উর্ধ্বমুখি হলেও সারাদিন নিম্নমুখিই দেখা গেল বাজার। এদিন ১০৫৩ পয়েন্ট পড়েছে সেনসেক্স। ফলে ৭০ হাজার ৩৭০ পয়েন্টে নেমে গিয়েছে সেনসেক্স। একই অবস্থা নিফটির, ৩৩৩ পয়েন্ট পড়ে বর্তমানে নিফটি দাঁড়িয়ে ২১ হাজার ২৩৮। সূত্রের খবর, লাগাতার পতনের জেরে এদিন ৬ ঘণ্টায় শেয়ারবাজারের বিনিয়োগকারীরা প্রায় ৮ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সোমবার দিনভর বন্ধ ছিল শেয়ার বাজার। মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ধস দেখা যায় একাধিক বড়সড় সংস্থার শেয়ার দরে। তাতেই মাথায় হাত বিনিয়োগকারীদের। তাৎপর্যপূর্ণভাবে এদিন বিদেশি বাজারে ধারাবাহিক উত্থান দেখা গেলেও তার ছাপ পড়েনি ভারতীয় বাজারে। ভারতীয় স্টক মার্কেটে এদিন ব্যাঙ্ক, তেল, গ্যাস, এফএমসিজি, অলঙ্কার সংস্থার শেয়ারগুলিতে বড় পতন দেখা গিয়েছে। তুলনামূলক কিছুটা ভালো অবস্থানে ছিল তথ্য-প্রযুক্তি সংস্থাগুলির শেয়ার।

উল্লেখ্য, মঙ্গলবার শেয়ার মার্কেটে ভারত এবার হংকংকে পিছনে ফেলে বিশ্বের মধ্যে চতুর্থ বড় স্টক মার্কেট হিসেবে রেকর্ড সৃষ্টি করে। এই তালিকায় প্রথমে স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয়তে চিন এবং তৃতীয় স্থানে রয়েছে জাপান। এর পরেই ছিল হংকং। আর এবার হংকংকে এক ঝটকায় সরিয়ে ভারত এল চতুর্থ স্থানে। ব্লুমবার্গ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবারে শেয়ার বাজারের হিসেব অনুযায়ী, ভারতীয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারের মোট মূল্য শেষ পর্যন্ত $৪.৩৩ ট্রিলিয়ন, অন্যদিকে হংকংয়ের ঝুলি $৪.২৯ ট্রিলিয়ন পৌঁছেছে। এই হিসেব ভারতকে গোটা দুনিয়ায় চতুর্থ বৃহত্তম ইকুইটি বাজার করে তুলেছে। তবে সেরার শিরোপা পেলেও ভয়াবহ ধ্বস নামল দালাল স্ট্রিটে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...