Monday, April 6, 2026

মেট্রো পরিষেবায় রদবদল, আজ চলবে না ৪৪ টি মেট্রো!

Date:

Share post:

নেতাজি জন্মজয়ন্তীতে (Netaji Subhash Chandra Bose Birth Anniversary) মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটতে চলেছে। আজ কলকাতা মেট্রোর (Kolkata Metro) দক্ষিণেশ্বর – কবি সুভাষ লাইনের পরিষেবা অন্যান্য দিনের তুলনায় কম চলবে। স্বাভাবিক দিনে কলকাতা মেট্রোর এই নর্থ-সাউথ করিডরে আপ – ডাউন মিলিয়ে ২৮৮টি মেট্রো চালানো হয়। কিন্তু আজ সারাদিনই ২৩৪ টি মেট্রো চলাচল করবে এই রুটে। তাই স্বাভাবিকভাবেই আজ যাঁদের কর্মক্ষেত্রে বা অন্যান্য জায়গায় যেতে হবে সেক্ষেত্রে কিছুটা হলেও ভোগান্তির আশঙ্কা থাকছে।

ব্যস্ত দিন হোক বা ছুটির সকাল কলকাতার লাইফ লাইন হল মেট্রোরেল। প্রতিদিন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া সকলেরই প্রিয় পাতাল রেল আজ সম্পূর্ণ পরিষেবা দেবে না।যদিও প্রথম মেট্রো ও শেষ মেট্রোর ক্ষেত্রে সময়ের কোনও বদল আনা হচ্ছে না। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে। শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটেই ছেড়েছে। শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ৯টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৭টায় এবং শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটে। তবে যেহেতু ৪৪ টি মেট্রো চলবে না, তাই খুব স্বাভাবিকভাবেই দুটি ট্রেনের মধ্যবর্তী সময়ের মধ্যে অনেকটা গ্যাপ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...