Thursday, June 25, 2026

লক্ষ্য লোকসভা, বীরভূমের নতুন ভোট কমিটি গড়লেন তৃণমূল সভানেত্রী

Date:

Share post:

বীরভূম জেলার দু’টি লোকসভা আসনই ফের তৃণমূল জিতবে। এই লক্ষ্য নিয়েই এখন থেকে জেলা নেতৃত্বকে মাঠে নামার নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গড়ে দিলেন ৫ সদস্যের নতুন ভোট কমিটি। মঙ্গলবার কালীঘাটে বীরভূম জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। সেখানেই বিজেপির (BJP) একনায়কতন্ত্র ও জনবিরোধী নীতিগুলোকে সামনে রেখে একযোগে দলকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন সভানেত্রী। এদিন বৈঠকে উঠে আসে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) প্রসঙ্গ। তাঁর সাংগঠনিক দক্ষতার প্রশংসাও করেন তৃণমূল সুপ্রিমো।

বীরভূমে আগে ৯ সদস্যের কোর কমিটি ছিল। এখন তা বদলে করা হল পাঁচ সদস্যের ভোট কমিটি। সেখানে রাখা হয়েছে বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিন্হা, আশিস বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত ঘোষকে। জেলা সভাধিপতি কাজল শেখকে নানুর ও কেতুগ্রামের সংগঠন দেখার দায়িত্ব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। তাঁর সাফ কথা, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবকিছুকে একপাশে সরিয়ে রেখে লোকসভার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

বৈঠক শেষে সাংসদ শতাব্দী রায় বলেন, “নেত্রীর নির্দেশ মেনেই লোকসভায় লড়াইয়ে আমরা নামব। খুব শীঘ্রই বীরভূম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি প্রশাসনিক বৈঠক করবেন।”


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...