Monday, April 6, 2026

জোশীমঠ বাঁচাতে ১০০০ বাড়ি ভাঙার উদ্যোগ, ঘর ছাড়তে নারাজ বাসিন্দারা

Date:

Share post:

ডুবতে বসেছে ‘দেবভূমির দরজা’ জোশীমঠ। শহর বাঁচাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। তবে জানা যাচ্ছে শহর বাঁচাতে যত দ্রুত সম্ভব ভাঙতে হবে জোশীমঠের অন্তত ১ হাজার বাড়ি। ইতিমধ্যেই সেই নির্মাণগুলিকে চিহ্নিত করা গেলেও নিজের বসতবাড়ি ছাড়তে রাজি নন স্থানীয় বাসিন্দারা। যার জেরে গুরুতর সমস্যায় পড়েছে রাজ্য প্রশাসন।

জোশীমঠ যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেখানে যথেচ্ছ নির্মাণ যে বিপদে ডেকে আনতে পারে শতাব্দীর সাত এবং আটের দশকে তা জানিয়েছিলেন বিজ্ঞানীরা। তবে সে সতর্কবার্তাকে গুরুত্ব না দিয়ে যথেচ্ছ পরিমানে বেআইনি নির্মাণ হয়েছে এই শহরে। বেসরকারি নির্মাণের পাশাপাশি বিধি লঙ্ঘনের অভিযোগ স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও। এর পর ঠিক এক বছর আগে অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাসে জোশীমঠে বিপর্যয় দেখা দেয়। গোটা শাহরের একাধিক এলাকা বসে যায়। ফাটল ধরে অসংখ্য বাড়িতে। সমস্যা সমাধানে সমীক্ষা চালায় কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শহরের ৩৫ শতাংশ এলাকাই ‘হাই রিস্ক জোন’। অতিঝুঁকিপূর্ণ চারটি পুরসভা এলাকার কথা উল্লেখ করা হয়েছে। যেগুলি অবিলম্বে খালি করতে হবে। কমপক্ষে ১০০০টি বাড়ি ভাঙার কথা বলা হয়েছে। তবে দীর্ঘ দিনের আশ্রয় ছাড়তে রাজি নন স্থানীয় বাসিন্দারা। সরকারের তরফে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হলেও বাড়ি ছাড়তে নারাজ তাঁরা। সব মিলিয়ে রীতিমতো চাপে পড়েছে প্রশাসন।

Related articles

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...