Saturday, June 27, 2026

মাধ্যমিকের সূচি বদলের মামলা, কী সিদ্ধান্ত আদালতের

Date:

Share post:

হাতে মাত্র আটদিন, ফেব্রুয়ারির দ্বিতীয় দিন থেকেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ (Madhyasiksha Parsad)এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার পরীক্ষার নয়া নির্ঘণ্ট প্রকাশ করে এ বার্তা জানানো হয়। এবার এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল একটি শিক্ষক সংগঠন। বুধবার হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)এজলাসে দায়ের হয় এই মামলা।

পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে এবছর এর আগে মাধ্যমিক পরীক্ষা সকাল ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। এতদিন বেলা ১২টায় এই পরীক্ষা শুরু হলেও এই বছর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন অভিযোগ করে যে পড়ুয়াদের কথা না ভেবে, কারও সঙ্গে কোনও আলোচনা না করে একতরফা ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গ্রাম শহর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীর সমস্যায় পড়বেন। যেহেতু মাধ্যমিক পরীক্ষা নিজের কেন্দ্রে হয় না তা এই শীতের সকালে তাড়াতাড়ি ট্রেনে বাসে করে অন্য পরীক্ষাকেন্দ্রে যেতে সমস্যা হতে পারে। বিচারপতি বিশ্বজিৎ বসু মামলাটি গ্রহণ করেন। আদালত সূত্রে খবর ছাত্রছাত্রীদের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি। আগামিকাল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...