Monday, April 6, 2026

বইমেলায় প্রকাশিত সৌম্য ভট্টাচার্যের ভিন্ন স্বাদের গল্পসংকলন ‘সাড়ে বত্রিশ ভাজা’

Date:

Share post:

অসফল গায়ক তবে চিকিৎসক হিসাবে সফল। তাঁর আসল পরিচয় হল তিনি দুঁদে গোয়েন্দা বিরূপাক্ষ সেন। আরও একজন সফল চিকিৎসক আছেন। তিনি অবশ্য লেখক হিসেবে সেভাবে নিজের পরিচয় তৈরি করতে পারেননি। তাঁর নাম গোলগোবিন্দ সমাদ্দার। এঁদের পাশাপাশি রয়েছেন গঞ্জিকাসেবী আরও এক চিকিৎসক।
তিনটি চিকিৎসক চরিত্রই যাঁর সৃষ্টি, তিনি নিজেও প্রখ্যাত চিকিৎসক। ড. সৌম্য ভট্টাচার্য। পেশায় রক্তবিশেষজ্ঞ, নেশায় কথাসাহিত্যিক। তাঁর সুচিকিৎসায় ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়ার মতো মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে জিতে অগণিত মানুষ ফিরে আসছেন জীবনের মূল স্রোতে। আবার তাঁর কলম থেকেই বেরিয়েছে গৌড়গোধূলি-র মতো বেস্টসেলার ঐতিহাসিক উপন্যাস, বাংলা রেনেসাঁস নিয়ে সমালোচকদের প্রশংসাধন্য নতুন আলো, সোনালি সকাল-এর মতো পাঠকপ্রিয় উপন্যাস।

ডক্টর সৌম্য ভট্টাচার্য জানালেন,বিগত এক দশকে, লিটল ম্যাগাজিন সম্পাদকদের অনুরোধে উপন্যাসের পাশাপাশি আমার লেখা বেশ কয়েকটি নাটক, ছোটোগল্প, অণুগল্প, ডিটেকটিভ গল্প, ভূতের গল্প, এমনকী রম্যরচনাও এই বইয়ে স্থান পেয়েছে। প্রকাশক মউমিতা ভট্টাচার্য বললেন, ঔপন্যাসিক সৌম্য ভট্টাচার্যের লেখা নানা স্বাদের গল্প, রম্যরচনা, নিবন্ধ, প্রবন্ধ ও সাক্ষাৎকারের সংকলন নিয়ে এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ঋক প্রকাশনীর ১৮৫ নং স্টল থেকে আমরা প্রকাশ করলাম ‘সাড়ে বত্রিশ ভাজা’। প্রচ্ছদ এঁকেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্রাফিক ডিজাইনার পিনাকী দে। বইটির বিনিময় মূল্য মাত্র ৩৫০.০০।
বুকপ্রিন্টে ছাপা, হার্ডকভার বইটির প্রতিটি লেখাই সুখপাঠ্য। বলা যায় মুচমুচে। একবার ধরলে পুরোটা শেষ না-করে ওঠা যায় না, লেখার টান এমনই। তাই মুচমুচে, মুখরোচক জলযোগের সঙ্গে তুলনা করে বইয়ের এই অভিনব নামকরণ স্বয়ং লেখকেরই।

আরও পড়ুন- ভারত–মায়ানমার সীমান্ত বন্ধের প্র.তিবাদ মিজোরামের মুখ্যমন্ত্রী ও কুকি জনগোষ্ঠীর

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...