Saturday, March 14, 2026

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, তালিকায় অন্যান্য ভাতাও

Date:

Share post:

পয়লা ফেব্রুয়ারি থেকে ফের লক্ষ্মীর ভাণ্ডার পাবেন ১৩ লক্ষ মহিলা। বুধবার, পূর্ব বর্ধমানের (Bardhawan) নবাবহাটের সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছেন, “লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে ১৩ লক্ষ দেওয়া হবে। বার্ধক্য ভাতা নতুন করে ৯ লক্ষ দেওয়া হবে। এবং কন্যাশ্রী নতুন করে ১০ লক্ষ হয়ে ৯৫ লক্ষ হবে।“

এদিন বর্ধমানে প্রশাসনিক সভা থেকে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার মতো প্রকল্পের হাজার হাজার নতুন উপভোক্তা যোগ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁৎ কথায়, “রামায়ণ, মহাভারত, কোরান, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রকল্প শেষ হবে না। আমরা দুয়ারে সরকার করেছিলাম। আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন। সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা অনেকে আপনাকে লিখেছিলেন। আপনারা কি ভাবছেন, আমি এগুলোর দিকে নজর রাখি না? নজর রাখি। যারা দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৬টি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। ১৩ লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যারা এখনো পাচ্ছেন না তারা পাবেন, ১ ফেব্রুয়ারি থেকে।“

কেন্দ্রকে নিশানা করে মমতা Mamata Banerjee বলেন, “বার্ধক্য ভাতার টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। ১লা ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে ৯ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছি। আরও ১ লক্ষ ৪ হাজার মহিলা বিধবা ভাতা পাবেন। আরও ৭ হাজার মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী প্রকল্পে আরও ১০ লক্ষ সংযুক্ত হবে। অর্থাৎ ৮৫ – ৯৫ লক্ষ। আমি সেঞ্চুরি দেখতে চাই। রূপশ্রী প্রকল্পে আরও ৮৫ হাজার মহিলা সংযুক্ত হলেন।“

এদিন বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ৮৩৬ কোটি টাকা ব্যয়ে ৫৪৬টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ৪৮৯টি প্রকল্পের উদ্বোধন করেন। জানান, ৭৮ কোটি ৯৫ লক্ষ টাকা খরচ করে ২৬ কিলোমিটার বর্ধমান-আরামবাগ রোডের সংস্কার ও সম্প্রসারণের কাজও শুরু হবে। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের শিলান্যাস করলেন। চাঁচাই গ্রামে ৪ কোটি টাকা খরচ করে ছাত্রাবাস তৈরি হতে চলেছে। ইডেন খালের উপর সেতু তৈরির কাজের সূচনা করেন তিনি। ৩৫৫ কোটি ৬৩ লক্ষ টাকা খরচ করে এই সকল প্রকল্পের কাজ হয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ বেডের কোভিড হাসপাতাল ও সংস্কার হওয়া ৩৯০টি রাস্তা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...