Monday, April 6, 2026

মোদির সোলার প্যানেলের প্রতিশ্রুতিকে ‘জুমলা’ বলে কটাক্ষ কংগ্রেসের

Date:

Share post:

লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রতিশ্রুতির পাহাড় তৈরি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রামমন্দির প্রতিষ্ঠায় পুরোহিতদের ব্যাকফুটে রেখে ধর্ম নিয়ে রাজনীতি শেষ হতে না হতেই ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র ঘোষণা করেন নরেন্দ্র মোদি। এরপরই ধেয়ে এসেছে বিরোধীদের কটাক্ষ। কেন্দ্রের তরফে বলা হয়েছে যে এই প্রকল্পের অধীনে দেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ্য স্থির করা হয়েছে। এরপরই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে ‘জুমলা’ বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার পর ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ লঞ্চ করার কথে জানান নরেন্দ্র মোদি। সরকার এই প্রকল্পের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ উৎপাদন করার জন্য অতিরিক্ত অর্থও প্রদান করবে বলে জানানো হয়।এরপরই সরব হন বিরোধীরা। নির্বাচনের কথা মাথায় রেখে মোদি একাধিক প্রতিশ্রুতির নামে মানুষকে ভাঁওতা দিচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা। কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের নতুন লক্ষ্য ঘোষণা করেছেন। কিন্তু বাস্তব চিত্রটা হল, বিগত ১০ বছরের বিজেপি শাসনে ১০ লক্ষ বাড়িতেও ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়নি। এর আগে, মোদি সরকার ২০২২ সালের মধ্যে ৪০ গিগাওয়াট ছাদে সৌর প্যানেল স্থাপনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি। এবারও সেই একই স্ট্রাটেজি ধরে ভোট বৈতরণী পার করার আশা করছে বিজেপি। এটা ‘জুমলা’ ছাড়া কিছুই নয়।


Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...