Saturday, June 27, 2026

জ্ঞানবাপী মসজিদ সমীক্ষার রিপোর্ট পাবে হিন্দু – মুসলিম দুপক্ষই!

Date:

Share post:

জ্ঞানবাপী মসজিদ মামলার (Gyanvapi Masjid) সমীক্ষার রিপোর্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিল বারাণসী জেলা আদালত (District Court of Varanasi)। গত বছরের ২১ জুলাই বারাণসী জেলা আদালতের বিচারক হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা এলাকার বাইরে ASI-কে সমীক্ষার অনুমতি দেন। এরপর গত ডিসেম্বরে আদালতে মুখবন্ধ খামে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার রিপোর্ট পেশ করে আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (Archaeological Survey of India)। সেই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য হিন্দু পক্ষের তরফে আবেদন করা হয়। সেই মামলার শুনানি পর্বের শেষে গত ৬ জানুয়ারি রায় ঘোষণা স্থগিত রাখার কথা ঘোষণা করেছিলেন জেলা বিচারক। আজ অজয়কুমার জানান, জ্ঞানবাপী মসজিদে যে বৈজ্ঞানিক সমীক্ষা করা হয়েছিল তার রিপোর্ট হিন্দু এবং মুসলিম পক্ষকে দেওয়া হবে।

ASI রিপোর্ট পেশ করার পরই হিন্দুত্ববাদী পক্ষের তরফে সেই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল। বুধবার রায় ঘোষণার পরে খুশি প্রকাশ করেন হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন। এর আগে এলাহাবাদ হাইকোর্ট যখন এএসআই-কে সমীক্ষার অনুমতি দেয় তখন তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। গত ২৪ জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ ৪৮ ঘণ্টার জন্য বারাণসী জেলা আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দেন। ৪ অগস্ট থেকে মসজিদ চত্বরের ‘সিল’ করা এলাকার বাইরে সমীক্ষার কাজ শুরু করে এএসআই-এর বিশেষজ্ঞ দল। আদালত ৫ অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেও এর আগে দু’দফায় আবেদন জানিয়ে সমীক্ষার সময়সীমা বাড়িয়ে এএসআই (ASI) গত ১৮ ডিসেম্বর সম্পূর্ণ রিপোর্ট জমা দেয় ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। আজ রায় ঘোষণায় দুপক্ষকেই সমীক্ষার রিপোর্ট দেওয়ার কথা জানালো আদালত।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...