Friday, April 3, 2026

একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা! বুধেও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

নতুন করে ফের জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। আর সেকারণেই মুখ ফিরিয়েছে শীত (Winter)। বুধবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)। এদিন একলাফে ৪.৫ ডিগ্রি বাড়ল কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার ১১.৮ ডিগ্রি ছিল তাপমাত্রা। বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩ ডিগ্রিতে। এদিকে, বুধবারও বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ১২ জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, উত্তর ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া পুরুলিয়ায়। হাওয়া অফিসের তরফে জানানো হয়, মঙ্গলবারই ছিল চলতি মরসুমের শীতলতম দিন। এদিন শহর কলকাতায় পারদ নেমেছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে।

তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বাংলায়। সে কারণেই মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মেদিনীপুরে বেশ খানিকটা বৃষ্টি হতে পারে।

 

 

 

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...