Saturday, March 14, 2026

চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বাংলাদেশে! প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে সাক্ষাৎ শর্মিলার

Date:

Share post:

চলচ্চিত্র উৎসবের (Dhaka International Film Festival) হাত ধরে কাছাকাছি অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)। গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেই উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বুধবার বিকেলে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশিষ্ট এই অভিনেত্রী।

 

সূত্রের খবর, চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ১৯ জানুয়ারি বাংলাদেশে পৌঁছন শর্মিলা। তবে এদিন শুধু শর্মিলাই নন, সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী মমতা শঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরিচালক সোহিনী ঘোষও। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য শাহরিয়ার আলম ও রেনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জাবাল। এদিন শেখ হাসিনার সঙ্গে ভারত-বাংলাদেশের সিনেমা-সহ একাধিক বিষয়ে আলোচনা করেন অপুর সংসার ছবির অভিনেত্রী। সূত্রের খবর, রেনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ঢাকা চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের।

দীর্ঘ ১৪ বছর পর ফের টলিউডে কামব্যাক করেছেন শর্মিলা। ‘পুরাতন’ নামে বাংলা ছবির শুটিং করতে সম্প্রতি কলকাতায় বেশ কয়েক সপ্তাহ ছিলেন অভিনেত্রী। সুমন ঘোষ পরিচালিত এই ছবিতে শর্মিলা ছাড়াও রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত।

 

 

 

 

spot_img

Related articles

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...