Tuesday, June 23, 2026

নজির গড়লেন বোপান্না, প্রবীণতম খেলোয়াড় হিসাবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিনি

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেনের সঙ্গে জুটি বেঁধে ফাইনালে পৌঁছান রোহন বোপান্না। আর এদিন ফাইনালে উঠতেই নজির গড়েন রোহন। টেনিস ইতিহাসের প্রবীণতম ব্যক্তি হিসাবে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন তিনি। কেরিয়ারে প্রথমবার অস্ট্রেলীয় ওপেনের ডাবলস ফাইনালে উঠেছেন রোহন বোপান্না।

এদিন দ্বিতীয় বাছাই হিসাবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন রোহন বোপান্না এবং এবডেন। প্রতিপক্ষ থমাস ম্যাকহ্যাক ও ঝাং ঝিসেনকে দু ঘণ্টা কুড়ি মিনিটের লড়াইয়ে হারিয়ে দেন বোপান্না-এবডেন।ম্যাচের ফলাফল ৬-৩, ৩-৬, ৭-৬। আগামী শনিবার খেতাবি লড়াইয়ে নামবেন বোপান্না। টেনিস ইতিহাসের প্রবীণতম ব্যক্তি হিসাবে ডাবলস ফাইনাল খেলতে নামবেন তিনি। এই জয়ের পর বোপান্না বলেন, “ এখনও ফুরিয়ে যাইনি। এই বয়সে ফিট থাকতে আমি যোগব্যায়াম করি। সেই কারণেই এই বয়সে খেলতে পারছি।”

এদিকে বোপান্না বিশ্বের প্রবীণতম হিসাবে ডাবলসে এক নম্বর হতেই, ভেঙে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান খেলোয়াড় রাজীব রামের নজির। ২০২২ সালের অক্টোবরে ৩৮ বছর বয়সে বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড় হয়েছিলেন।

আরও পড়ুন- সুপার কাপের ফাইনালে পৌঁছেও উচ্ছ্বাসে ভাসতে নারাজ কুয়াদ্রাত

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...