Friday, June 26, 2026

দলগঠন নিয়ে প্রস্তুতি শুরু লাল-হলুদের, আজ বৈঠক 

Date:

Share post:

শেষ ২০২৩-২৪ মরশুম। এবার আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু দুই প্রধানের। মোহনবাগান সুপার জায়ান্ট যখন দ্বিমুকুট জিতে আগামী মরশুমের জন্য আরও শক্তিশালী দল গড়তে কোমর বেঁধে নেমেছে, তখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি নিঃশব্দে ঘর গোছানোর কাজ সারছে। তবে মোহনবাগানকে দলগঠনে টেক্কা দেওয়ার লড়াইয়ে লাল-হলুদের প্রধান অন্তরায় ফুটবল বাজেট। এই পরিস্থিতিতে সুত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ৩টের সময় ইমামি হাউসে ক্লাব ও লগ্নিকারী সংস্থার কর্তারা বৈঠকে বসছেন বাজেট-সহ নতুন মরশুমের দলগঠন নিয়ে আলোচনা করতে। ক্লাব কর্তারা বাজেট বাড়ানোর কথা বলবেন লগ্নিকারীকে।

এখনও পর্যন্ত গত মরশুমের দল থেকে তিন বিদেশি ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা, স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো এবং জর্ডনের সেন্টার ব্যাক হিজাজি মাহেরের সঙ্গে চুক্তি নবীকরণ করা হয়েছে। চেন্নাইয়ান এফসি থেকে দেবজিৎ মজুমদারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। ডেভিড লাললানসাঙ্গা এবং প্রভাত লাকরাকে নিয়েছে তারা। হায়দরাবাদ এফসি-র দু’জন ফুটবলারকেও চূড়ান্ত করেছে ক্লাব। ওড়িশা এফসি-র ব্রাজিলীয় স্ট্রাইকার দিয়েগো মরিসিওকে পেতে ট্রান্সফার ফি দিতে রাজি ইস্টবেঙ্গল। কিন্তু মরিসিওকে পাওয়া কঠিন। কেরালা ব্লাস্টার্সের তারকা স্ট্রাইকার দিমিত্রি দিয়ামানতাকোসকে পাওয়ার আশা এখনও ছাড়েনি ইস্টবেঙ্গল। কিন্তু পারিশ্রমিক বাড়িয়ে তাঁকে ধরে রাখতে চায় কেরল। ক্লেটনের সঙ্গী হিসেবে ভাল মানের বিদেশী স্ট্রাইকার প্রয়োজন।দরকার আরও একজন বিদেশি ডিফেন্ডার এবং মিডফিল্ডার।

ক্লাব আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (এসিএল) টু-এর যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ খেলবে। তাই সপ্তম বিদেশিও নেওয়া হতে পারে। দেশি-বিদেশি কতজন ফুটবলার এখনও নিতে হবে এবং তারজন্য বাজেট কত হতে পারে, কোন ফুটবলারের জন্য অলআউট যাওয়া উচিত, সে সব নিয়েই আলোচনা হওয়ার কথা আজকের বৈঠকে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড





Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...