Friday, June 26, 2026

 বৃষ্টিতে স্বস্তি কলকাতা সহ দক্ষিণবঙ্গে

Date:

Share post:

তীব্র দাবদাহের পর বৃষ্টির দেখা মিলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়। এর ফলে এক ধাক্কায় বেশকিছুটা পারদ পতন হয়েছে। কিছুটা হলেও স্বস্তি এসেছে দক্ষিণবঙ্গবাসীর জীবনে। এখনও কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আপাতত কয়েকদিন জ্বালা ধরানো গরমের আশঙ্কা নেই বললেই চলে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কলকাতার সব জায়গায় এক সঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির হওয়ার কথা।

বৃষ্টির পর থেকেই কলকাতা-সহ প্রায় গোটা রাজ্যের আবহাওয়া স্বস্তিদায়ক। বৃহস্পতিবার সকালে শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। গরমও ছিল কম। এর মধ্যে দুপুর প্রায় সাড়ে ১২টা থেকে শহরের বিভিন্ন অংশে শুরু হয় বৃষ্টি। কিছু জায়গায় হয়েছে শিলাবৃষ্টি। দক্ষিণবঙ্গের তিন জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই তিন জেলা হল বাঁকুড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করে বজ্রবিদ্যুতের সময় মানুষজনকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বাড়তে পারে শুক্রবার। ওই দিন আবার কালবৈশাখীর পূর্বাভাস জানিয়েছে আলিপুর। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতে শুক্রবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...