Thursday, June 25, 2026

রামমন্দিরের পরে জ্ঞানবাপী! লোকসভার আগে নতুন তাস বিজেপির

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে বিজেপির আরও এক হিন্দু তাস। জ্ঞানবাপীতে বর্তমান কাঠামোর আগে একটি বড় মন্দিরের অস্তিত্বের সন্ধান মিলেছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই-এর রিপোর্টে, এমনটাই দাবি করলেন হিন্দু পক্ষের আইনজীবী। এই ঘটনায় আরও একবার রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা।

ডিসেম্বরের এএসআই মুখবন্ধ খামে বারাণসী জেলা আদালতে পেশ করে। হিন্দু পক্ষ আদালতে আবেদন জানায় যেন সেই রিপোর্ট মামলাকারী ও বিপক্ষ – উভয়কেই দেওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে দুপক্ষকে এএসআই-এর রিপোর্ট দুই পক্ষকে দেওয়ার রায় দেয় আদালত।

বৃহস্পতিবার হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন সাংবাদিক সম্মেলন করে দাবি করেন এএসআই-এর রিপোর্টে বর্তমান কাঠামোর তৈরি হওয়ার আগে সেখানে হিন্দু মন্দিরের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে, এমনটাই বলা আছে। বৈজ্ঞানিক সমীক্ষায় স্থাপত্য, খোদাই করা পাথর দেখে সে রকম প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি এএসআই-এর।

লোকসভা নির্বাচনের আগে রামমন্দির উদ্বোধন করে রাজনৈতিক প্রচারের এক ধাপ আগেই সেরেছে মোদি সরকার। ডিসেম্বরে এএসআই রিপোর্ট পেশ করলেও উপযুক্ত মঞ্চ প্রস্তুত না করে তা প্রকাশ্যে আনা হচ্ছিল না। তবে জ্ঞানবাপী নিয়ে নতুন করে বিতর্ক লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশ তথা গোটা দেশে রাজনৈতিক, ধর্মীয় অস্থিরতা আনতে পারে বলে আশঙ্কা এক শ্রেণির রাজনীতিকদের।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...