Saturday, March 21, 2026

পদ্ম পুরস্কার ২০২৪: পদ্মশ্রী পাচ্ছেন বাংলার চার শিল্পী!

Date:

Share post:

২০২৪ সালের পদ্ম সম্মান ঘোষণা করা হলো। বাংলা থেকে ৪ গুণীজন পদ্মশ্রী (Padmashree Award 2024) পাচ্ছেন। এবছর প্রাপকদের তালিকায় রয়েছেন বাংলার বিখ্যাত ভাস্কর সনাতন রুদ্র পাল (Sanatan Rudra Pal)। দৃষ্টিনন্দন প্রতিমা তৈরিতেই নয় নিজের সৃষ্টির মধ্যে অপূর্ব শৈল্পিক ছোঁয়া দিয়ে এক আলাদা পরিচয় তৈরি করেছেন শিল্পী। এর আগে ইউনেস্কোর সম্মানও পেয়েছেন তিনি। এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হলো তাঁকে। এবছরের পদ্ম পুরস্কারে পুরুলিয়ার জয়জয়কার। আদিবাসি পরিবেশকর্মী দুখু মাজিকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। তিনি সাইকেলে ঘুরে ঘুরে রুক্ষ মাটিতে গাছ পোঁতেন। এলাকার মানুষের কাছে পরিচিতি ‘গাছ দাদু’ বলে। দুখু পুরুলিয়ার সিন্দ্রি গ্রামের বাসিন্দা।

প্রত্যেক বছরের মত এ বছরও পদ্ম সম্মানের তালিকা প্রকাশ করা হলো। একাধিক বাঙালি গুণীজনের নাম প্রকাশ্যে এসেছে। পদ্মশ্রী পাচ্ছেন বিখ্যাত লোকশিল্পী রতন কাহার। বীরভূমের এই শিল্পী প্রায় ৬০ বছর ধরে লোকসংগীত চর্চা করে চলেছেন। তার অন্যতম বিখ্যাত গান “বড়লোকের বিটি লো”। ছৌ মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর পুরুলিয়ার বিখ্যাত ছৌ শিল্পে তাঁর অসামান্য অবদানের জন্য এ বছর পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। মাত্র আট বছর বয়সে মুখোশ শেখায় হাতেখড়ি হয় তাঁর। তিন পুরুষ ধরে তাঁরা মুখোশ তৈরি করছেন। এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু ওয়ার্কশপে যোগ দিয়ে মুখোশ নির্মাণ শেখানোর কাজও করে চলেছেন। তবে পদ্মশ্রী তালিকায় অসমের পার্বতী বডুয়ার নাম সবচেয়ে উল্লেখযোগ্য। ভারতের প্রথম মহিলা মাহুত হিসেবে এই সম্মান পেলেন তিনি ।


Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...