Tuesday, March 24, 2026

ইমোহার উদ্যোগে কলকাতা এবার ‘হ্যাপি সিনিয়র সিটি’ !

Date:

Share post:

বয়স বাড়লে জীবনের গতি কমে, কিন্তু প্রিয় পরশে মানসিক বার্ধক্য অনায়াসেই দূর করা যায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে খুব স্বাভাবিক নিয়মেই আজকের নবীন আগামিকাল প্রবীণ হবেন, তাই আজ থেকেই শহরের প্রবীণ জনগোষ্ঠীকে তাঁদের বাড়িতেই স্বাধীনভাবে এবং নিজস্ব শর্তে বেঁচে থাকার সুযোগ করে দিতে এগিয়ে এসেছে ইমোহা এল্ডারকেয়ার (Emoha Elderly Care Service)। তাদের উদ্যোগেই এবার কলকাতা দেশের প্রথম ‘হ্যাপি সিনিয়র সিটি’!

ইমোহা এল্ডারকেয়ার গত পাঁচ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে প্রবীণদের জন্য বয়স কালে এক সুন্দর বাস্তুতন্ত্রের অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিচ্ছে। বর্তমানে ১১০ টি শহরে মিলছে পরিষেবা। এবার কলকাতার উপকূলে এক বিশেষ সর্বজনীন ‘এল্ডারকেয়ার ইকোসিস্টেম’ নিয়ে এসেছে তারা। দেশের প্রায় সাত হাজারেরও বেশি প্রবীণদের যত্ন ও সেবার মাধ্যমে এক আত্মীয়তার বন্ধনে বেঁধে ফেলেছে ইমোহা। কলকাতার প্রতিটি পাড়াতেও যাতে এই অনুভূতি হয় তাই এক বিশেষ মেম্বারশিপ প্ল্যানিং চালু করেছেন উদ্যোক্তারা। পনেরো টি স্থানীয় উদ্যোক্তার সঙ্গে অংশীদারীতে কলকাতার শহরের জন্য কী উপহার রয়েছে সেই আভাস দেয়ার লক্ষ্যে মাত্র ৫৯৯ টাকার এক বার্ষিক মেম্বারশিপ প্ল্যান চালু করছে। এটা বিশ্বাস হবে কলকাতা এবং পূর্ব ভারতের জন্যই তৈরি করা হয়েছে। শহরের প্রায় সব রবীন্দ্রাই যাতে আরো উন্নত জীবনযাত্রা উপভোগ করতে পারেন সেই কারণেই ইমোহার এই উদ্যোগ। কলকাতাকে ১৫ টা জোনে ভাগ করে বয়স্কদের বাসস্থানকে আরও নিরাপদ করে তোলার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনবে না সিঙ্গল বেঞ্চ, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...