Saturday, June 13, 2026

রামচরিতমানস বিতর্ক: শীর্ষ আদালতে রক্ষাকবচ সপা নেতা প্রসাদ মৌর্যকে

Date:

Share post:

রামচরিতমানস কাব্যগ্রন্থকে অপমান করেছেন সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য। এই ধর্মগ্রন্থ ছিঁড়তে ও পোড়াতে জনগণকে প্ররোচিত করেছেন। এই অভিযোগেই সপা নেতার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করেছিল উত্তর প্রদেশ সরকার। তবে যোগী সরকারের পদক্ষেপের বিরুদ্ধে শীর্ষ আদালতে স্বস্তি পেলেন মৌর্য। বৃহস্পতিবার এই মামলায় রক্ষাকবচ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারকে আদালত প্রশ্ন করে, “এটা এত বেশি স্পর্শকাতর বিষয় কিভাবে হয়? যেখানে শুধুমাত্র এই বয়ানের উপর ভিত্তি করে কারো বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।”

বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এএজি) শরণ দেব সিং ঠাকুরকে বলেন, “উনি শুধুমাত্র একটি মন্তব্য করেছেন। এটি কীভাবে অপরাধ? কপি পোড়ানোর জন্য ওনাকে দায়ী করা যায় না।” এরপরই ওই সপা নেতাকে রক্ষাকবচ দেওয়ার পাশাপাশি এই মামলায় সমাজবাদী পার্টির নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা অভিযোগকারীকে একটি নোটিশও জারি করেছে আদালত।

উল্লেখ্য, তুলসীদাসের রামচরিতমানসের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মৌর্য এবং অন্যান্য সপা নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এরপরই এফআইআর খারিজের আবেদন জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন মৌর্য। যদিও এলাহাবাদ হাইকোর্ট তার আবেদনে সাড়া দেয়নি। অতঃপর এই ইস্যুতে শীর্ষ আদালতের দ্বারস্থ হলে যোগী সরকারের সমালোচনা করে মৌর্যকে রক্ষা কবর দিল সুপ্রিম কোর্ট।

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...