Tuesday, March 17, 2026

বিচারপতির আসন ছেড়ে সাংবাদিকতায় আসুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ কুণালের

Date:

Share post:

“বিচারপতির আসন ছেড়ে সাংবাদিকতায় আসুন”, এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এমনই পরামর্শ দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এদিন কুণাল ঘোষ বলেন, “কোর্ট আমাদের কাছে বিচারের শেষ ভরসা। কিন্তু কলকাতা হাইকোর্ট যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের মত দু’একজন বিচারপতি গত কয়েকমাস ধরে রাজনৈতিক পক্ষপাদদুষ্ট আচরণ করেই চলেছেন। অন্ধ তৃণমূল বিরোধিতা করে মামলা সংক্রান্ত পর্যবেক্ষণে মন্তব্য করছেন, মামলার বাইরে মন্তব্য করছেন, এমনকি আদালতের বাইরেও তৃণমূল বিরোধী মন্তব্য করছেন, যা অবাঞ্ছিত। এবার ডিভিশন বেঞ্চের একজন বিচারপতি সম্পর্কে মন্তব্য করে বসলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, বিচারপতি অমৃতা সিনহাকে নাকি কি একটা বলেছেন বিচারপতি সেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো একজন বিচারপতি, উনি তো অমৃতা সিনহার আইনজীবী বা মুখপাত্র নন। বিচারপতি অমৃতা সিনহার যদি অন্য কোনও বিচারপতির কোনও বক্তব্য বা কোনও বিষয় খারাপ লেগে থাকে তাহলে সেটা আদালতের অভ্যন্তরে জানানোর পদ্ধতি আছে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় অমৃতা সিনহার মুখপাত্রের কাজ করছেন। এই ঘটনায় মনে হচ্ছে হাইকোর্টে তৃণমূল বিরোধী দু’একজন বিচারপতি একটি উপদল তৈরি করেছেন।”

কুণালের সংযোজন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক নির্দেশ স্থগিতাদেশ পাচ্ছে। সেই কারণে উনি একটু হতাশায় ভুগছেন। ওনার উচিত বিচারপতির আসন ত্যাগ করে আদালতে মিডিয়ার কাজ করুন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক হলে সাংবাদিক জগৎ সমৃদ্ধ হবে। উনি যে সংবাদ মাধ্যমের কাজ করবেন সেই মিডিয়া হাউসও উপকৃত হবে, কোর্টের মধ্যে কোন ঘরে কী হচ্ছে, কে কাকে নিয়ে ফিসফাস করছে, সেই সমস্ত কিছু এসক্লুসিভ খবর তিনি সাংবাদিক হিসেবে দিতে পারবেন।”

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলেও মন্তব্য করে কুণাল। তাঁর কথায়, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল বিরোধী, তিনি রাজনৈতিক পক্ষপাদদুষ্ট, নানাভাবে প্রচারের আলোয় থাকতে ভালবাসেন। এবং এমন কিছু বলতে চান যেটা নিয়ে এ রাজ্যের বিরোধীরা হাতিয়ার করতে পারে। এতে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষ আস্থা হারাবেন। এটা আদালতের পক্ষে স্বাস্থ্যকর নয়। মাথা গরম করে আদালতকে অশান্তির জায়গায় নিয়ে যাচ্ছেন। ওনার ভুলভাল নির্দেশ ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেলে মেজাজ হারিয়ে ফেলছেন। ওনার মাথা ঠাণ্ডা করা দরকার।”

আরও পড়ুন- গোয়ার পরিবর্তে অযোধ্যা, মধুচন্দ্রিমার ডেস্টিনেশন বদলে যাওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী!

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...