Saturday, April 4, 2026

প্রকাশিত আইএসএলের দ্বিতীয় লেগের সূচি, ডার্বি ৩ ফেব্রুয়ারি এবং ১০ মার্চ

Date:

Share post:

প্রকাশিত হল আইএসএল ২০২৩-২৪-এর দ্বিতীয় লেগের সূচি। ৩১ জানুয়ারি থেকে শুরু আইএসএলের দ্বিতীয় লেগ। যেই ম্যাচে মুখোমুখি জামশেদপুর এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড । আইএসএলের প্রথম ডার্বি দেওয়া হয়েছে ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় ডার্বি ১০ মার্চ। যুবভারতীতে কলকাতা ডার্বি শুরু হবে রাত ৭:৩০ থেকে। সাধারণ দর্শকদের সুবিধার্থে দ্বিতীয় পর্বের ম্যাচের সময় ৩০ মিনিট এগিয়ে সন্ধ্যে ৭.৩০টায় করা হয়েছে। ডাবল হেডারের ম্যাচগুলি যথাক্রমে বিকেল ৫টায় ও সন্ধ্যে ৭.৩০টায় করা হয়েছে।

লক্ষ্মীপূজার কারণে প্রথম পর্বের কলকাতা ডার্বি বাতিল হয়ে গিয়েছিল। সেই ম্যাচ দেওয়া হয়েছে ৩ ফেব্রুয়ারি। এটি মোহনবাগানের ঘরের ম্যাচ। ১০ মার্চ হবে দ্বিতীয় পর্বের কলকাতা ডার্বি। সেটি ইস্টবেঙ্গলের ঘরের ম্যাচ। আইএসএলের দ্বিতীয় পর্বে দুই প্রধানেরই প্রথম ম্যাচ শুরু হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে। এই মুহূর্তে আইএসএলের পয়েন্ট তালিকায় মোহনবাগান রয়েছে পাঁচ নম্বরে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। শেষ তিন আইএসএল ম্যাচে পরাজিত সবুজ মেরুন ব্রিগেড। পরিবর্তন হয়েছে দলের হেড কোচ। ইতিমধ্যে সুপার কাপ থেকেও বিদায় নিয়েছে মোহনবাগান দল। তবে আইএসএল জয়ের লক্ষ্যে আন্তোনিও লোপেজ হাবাসের দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্য দিকে ইস্টবেঙ্গল রয়েছে আট নম্বরে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১১।ইস্টবেঙ্গল শেষ তিনটি ম্যাচে ড্র করেছে। সুপার কাপের ফাইনালে উঠেছে লাল-হলুদ।

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট, গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস, প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ১১৯ রান


Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...