Wednesday, June 24, 2026

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট, গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস, প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ১১৯ রান

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে ভারতের বোলারদের দাপট। প্রথম দিনেই গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ২৪৬ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ১১৯ রান। ক্রিজে রয়েছেন যশস্বী জসওয়াল এবং শুভমন গিল। ৭৬ রানে অপরাজিত যশস্বী। শুভমন অপরাজিত ১৪ রানে। ভারত পিছিয়ে ১২৭ রানে।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাট করতে নেমে ধাক্কা খায় ইংল্যান্ড। মাত্র ২০ রানে আউট হন ইংরেজ ওপেনার জ্যাক। ২০ রান ক্রেন তিনি। ৩৫ রান করেন ডুকেট। ২৯ রান করেন রুট। ৩৭ রান করেন জনি ব্রিস্টো। ৭০ রান করেন অধিনায়ক বেন স্টোকস। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। দুটি করে নেন যশপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেল। এদিন উইকেট নিতেই নজির গড়েন ভারতের বোলার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। টপকে গেলেন অনিল কুম্বলে এবং হরভজন সিংকে। টেস্ট ক্রিকেটে ভারতের সব থেকে সফল বোলিং জুটি এখন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ২৪ রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। ক্রিজে রয়েছেন যশস্বী জসওয়াল এবং শুভমন গিল। ৭৬ রানে অপরাজিত যশস্বী। শুভমন অপরাজিত ১৪ রানে। ইংল্যান্ডের হয়ে একটি উইকেট জ্যাক লিচের।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন-জাদেজা, টপকে গেলেন কুম্বলে-হরভজনকে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...