Wednesday, June 24, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন-জাদেজা, টপকে গেলেন কুম্বলে-হরভজনকে

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে ভারত-ইংল্যান্ড। আর খেলতে নেমেই নজির গড়েন ভারতের বোলার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। টপকে গেলেন অনিল কুম্বলে এবং হরভজন সিংকে। টেস্ট ক্রিকেটে ভারতের সব থেকে সফল বোলিং জুটি এখন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নতুন নজির গড়লেন তাঁরা।

কুম্বলে এবং হরভজন এক সঙ্গে ৫৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচগুলিতে দু’জনে মিলে নিয়েছিলেন ৫০১টি উইকেট। কুম্বলে নিয়েছিলেন ২৮১টি উইকেট। আর হরভজনের নিয়েছেন ২২০টি উইকেট। এতদিন পর্যন্ত তাঁরাই ছিলেন টেস্টে ভারতের সফলতম বোলিং জুটি। বৃহস্পতিবার তাঁদের কৃতিত্ব ছাপিয়ে গেলেন অশ্বিন এবং জাড্ডু। অশ্বিন-জাদেজা। তারা নজির ভাঙলেন ৫০তম টেস্টে। তাঁদের জুটির উইকেট সংখ্যা এখনও পর্যন্ত ৫০৬। তার মধ্যে অশ্বিনের উইকেট সংখ্যা ২৭৮টি এবং জাদেজার উইকেট ২২৮টি। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিষেণ বেদি এবং বিএস চন্দ্রশেখর জুটির। তাঁরা এক সঙ্গে ৪২টি টেস্টে ৩৬৮টি উইকেট নিয়েছিলেন।

এদিকে ভারতীয় বোলারদের দাপটে প্রথম টেস্টের প্রথম দিনেই গুটিয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৪৬ রান করে ইংরেজরা। ইংল্যান্ডের হয়ে ৭০ রান করেন বেন স্টোকস। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন জাদেজা এবং অশ্বিন। দুটি করে নেন যশপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেল।

আরও পড়ুন- নজির গড়লেন বোপান্না, প্রবীণতম খেলোয়াড় হিসাবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিনি

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...