Friday, June 12, 2026

গান্ধীজির প্রয়াণ দিবসে ‘চলো পাল্টাই’ ব়্যালি, পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

Date:

Share post:

মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসকে নতুন আন্দোলনে পথে নামার দিক হিসাবে বেছে নিল মহিলা তৃণমূল নেতৃত্ব। ৩০ জানুয়ারি রাজ্যজুড়ে মিছিলের ডাক দিলেন মহিলা তৃণমূল রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের মোদি সরকার ক্রমাগত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যে আক্রমণের পথ বেছে নিয়েছে। তারই প্রতিবাদে পথে নামবে তৃণমূলের মহিলারা।

গোটা দেশে বিজেপি সরকারের আমলে অপমানের শিকার মহিলারা। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বারবার কুরুচিকর শব্দ প্রয়োগ করে আক্রমণ করতে দেখা গিয়েছে বিজেপির রাজ্য তথা কেন্দ্রীয় নেতাদের। এর থেকেই বিজেপির মহিলাদের প্রতি অসম্মানজনক মানসিকতা প্রকাশ পায় বলে দাবি রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এরই প্রতিবাদে রাজ্যজুড়ে মিছিলের আয়োজন করা হবে যার নাম দেওয়া হয়েছে ‘চলো পাল্টাই’।

লোকসভা ভোটের আগে রাজ্যের সব শ্রেণির মানুষের মধ্যে বিজেপির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারে নামছে রাজ্যের শাসকদল। ইতিমধ্যেই ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে নিজে রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মহিলা ভোটারদের সংগঠিত করার কাজে মাঠে নামা শুরু করল মহিলা তৃণমূলও। বিজেপি আমলে মহিলাদের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনার লড়াইতেই মহিলা ভোটারদের মন জয় লক্ষ্য তৃণমূলের। তাই ৩০ জানুয়ারি শহিদ দিবসে কেন্দ্রের মহিলা বিরোধী সরকারকে বদলে ফেলার আহ্বান জানিয়ে প্রচারে নামছে মহিলা তৃণমূল।

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...