Saturday, March 14, 2026

তদন্তে সহযোগিতা, সিবিআই ডাকতেই নিজাম প্যালেসে হাজির দুই কাউন্সিলর

Date:

Share post:

নিয়োগ মামলায় দুই তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও বাপ্পাদিত্য দাশগুপ্তকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দুজনের বাড়িতেই আগে তল্লাশি চালিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল দুই কাউন্সিলরকেই। সিবিআইয়ের তলব পাওয়া মাত্রই তদন্তে সহযোগিতার জন্য সেখানে পৌঁছে যান দেবরাজ। নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে ঢোকেন বাপ্পাদিত্যও।

বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যেই ডেকে পাঠানো হয়েছে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে একাধিক তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে তাঁদের হতে। কিছু নথি তাঁদের বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে দুই তৃণমূল কাউন্সিলরকে আরও জিজ্ঞাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। সেই কারণে এদিন দুই কাউন্সিলরকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। তবে হাজিরার নোটিশ দেওয়ার জন্য ২৪ ঘন্টাও সময় দেওয়া হয়নি বলে অভিযোগ দেবরাজ চক্রবর্তীর।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...