Tuesday, June 16, 2026

মালদ্বীপ থেকে সেনা সরানোর কোনও নির্দেশ কেন্দ্র দেয়নি, স্পষ্ট জানালেন নৌসেনা প্রধান

Date:

Share post:

সেনা সরাতে ভারতকে চরম সময়সীমা বেঁধে দিয়েছে। মালদ্বীপের নতুন সরকার। তবে এই দ্বীপ রাষ্ট্র থেকে সেনা সরানোর কোনরকম উদ্যোগ নরেন্দ্র মোদি সরকার যে এখনো নেয়নি তা স্পষ্ট করে দিলেন ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। সম্প্রতি তিনি জানালেন, নরেন্দ্র মোদি সরকারের থেকে এ বিষয়ে এখনো কোনো নির্দেশ পাওয়া যায়নি।

চিন সফর সেরে মালদ্বীপের মহম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন নয়া সরকার ভারতকে নির্দেশ দেন নিজের দেশের ভূখণ্ড থেকে সেনা সরানোর। চরম সময়সীমা বেঁধে দিয়ে জানানো হয়, ১৫ মার্চের মধ্যে সবাইকে সরতে হবে। মুইজ্জু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে মলদ্বীপ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। তবে এ ব্যাপারে কোনও রফাসূত্র বের হয়নি। ফলে দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে সংবাদমাধ্যম সূত্রে খবর, মালদ্বীপ সরকারের ঘোষণার পরই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এ ব্যাপারে মোদি সরকার কী সিদ্ধান্ত নেবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ভারতীয় নৌবাহিনীর কাছে যে কোনও ‘সরকারি’ নির্দেশ আসেনি, তা স্পষ্ট করলেন অ্যাডমিরাল হরি কুমার। সিএনএন-নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সিদ্ধান্ত যাই হোক না কেন, আমরা নির্দেশের জন্য অপেক্ষা করছি।” এর পরই নৌবাহিনী প্রধান বুঝিয়ে দেন যে, সেনা প্রত্যাহারের ব্যাপারে কেন্দ্রীয় সরকার ‘সত্যিই’ কোনও রকম যোগাযোগ করেনি।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...