Friday, April 3, 2026

পদ্মবিভূষণ‌ পুরস্কারে নেই বাংলার কেউ! পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন, উষা

Date:

Share post:

৭৫ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে চলতি বছরের পদ্ম পুরস্কার ঘোষণা করল কেন্দ্র সরকার। পদ্মশ্রীর (Padma Shri Award) তালিকায় বাংলা থেকে একাধিক শিল্পীর নাম থাকলেও পদ্মবিভূষণে বাংলা থেকে কাউকেই সম্মান জানালো না বিজেপি সরকার (BJP Government)। পদ্মভূষণ পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সংগীতশিল্পী উষা উত্থুপ (Usha Uthhup)। মরণোত্তর পুরস্কার পাচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়।

সামনে লোকসভা নির্বাচন, তাই এবছরের পদ্ম পুরস্কারেও ভোট রাজনীতির গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এবছর আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু গুণী মানুষকে পুরস্কার দিয়েছে কেন্দ্র সরকার। বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন গীতা রায় বর্মন, তকদিরা বেগম, নারায়ণ চক্রবর্তী, লোক সংগীতশিল্পী রতন কাহার, দুখু মাঝি, বিখ্যাত ভাস্কর সনাতন রুদ্র পাল, একলব্য শর্মা ও ছৌ মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর। কিন্তু পদ্মবিভূষণে কেন বাংলার কোনও শিল্পী স্থান পেলেন না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...